শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান: গড়েয়া চোঙ্গাখাতায় মাদক সম্রাট রাকিব আটক খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, মূল আসামি গ্রেপ্তার কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া খুলনায় একই বাড়িতে ফের গুলিবর্ষণ, দেশীয় অস্ত্র দিয়ে প্রধান ফটকে হামলা মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ! খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন খুলনার পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমানকে সিআইডিতে বদলি, কেএমপিতে আসছেন আসফিকুজ্জামান আকতার

এনআরবিসি ব্যাংকের চট্টগ্রাম জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত

অনুষ্ঠানে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, ডিএমডি ও সিএফও হারুনুর রশীদ, চট্টগ্রাম জোনাল হেড মো. সাইফুল আলম চৌধুরীসহ জোনের শাখা-উপশাখাগুলোর সবস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, ব্যাংকিং কার্যক্রমের সবক্ষেত্রে কর্পোরেট সুশাসন এবং কমপ্লায়েন্সকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। চট্টগ্রাম অঞ্চলের বিদ্যমান শ্রেণিকৃত ঋণ হ্রাস করার লক্ষ্যে আদায় কার্যক্রম জোরদার করতে হবে। এছাড়া বিনা সুদের এবং স্বল্প সুদের আমানত সংগ্রহের মাধ্যমে তহবিলসহ অন্যান্য ব্যয় কমিয়ে মুনাফা বৃদ্ধির অভিপ্রায়ে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। মানসম্পন্ন ঋণ বৃদ্ধির মাধ্যমে বিদ্যমান এডি রেশিও ৭৮ শতাংশ থেকে কাঙ্ক্ষিত মাত্রায় বৃদ্ধি করতে হবে। নতুনভাবে শ্রেণিকরণ রোধ, শ্রেণিবিন্যাসিত ও অবলোপনকৃত ঋণ আদায়ের মাধ্যমে ব্যাংকের আয় বৃদ্ধির সুযোগ রয়েছে চট্টগ্রাম অঞ্চলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page