রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
Headline :
খুলনা মেডিকেলের সামনে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার শ্রীপুরে সাংবাদিকদের আটকে হেনস্তার অভিযোগ, ‘ভুয়া সাংবাদিক’ তকমা দিয়ে মুচলেকা নেওয়ার দাবি এনসিপি খুলনা মহানগরীর আহ্বায়ক হচ্ছেন এস এম মুশফিকুর রহমান! রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী জাহাজ ডুবি, নিখোঁজ ২২ নাবিক আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে প্রাথমিক ভূমি পরিদর্শন গোপালগঞ্জ কাশিয়ানী দুই শিশু ধর্ষ*ণেরর অভিযোগ বাউফলে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ শামীম চৌধুরী শ্রীপুরে সামাজিক দ্বন্দ্ব ও সংঘর্ষের সুযোগে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। গোপালগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের ব্যাটারি চুরি যুবক গ্রেপ্তার

ছাতকের কালারুকা ইউপিতে ২০ লাখ টাকার প্রকল্পে নতুন তালিকার নির্দেশ।

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে ২০২৬-২০২৭ অর্থ বছের এডিপি ও রাজস্ব খাতে কালারুকা ইউনিয়নের ২০ লাখ টাকার প্রকল্প তালিকা নিয়ে ওঠা অভিযোগের পর তা পুনরায় সকল ইউপি সদস্যের মতামতের ভিত্তিতে প্রণয়নের অনুরোধ জানিয়ে নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন। একই সঙ্গে বিধি-বিধান অনুসরণ করে প্রকল্প তালিকা প্রণয়ন করে গৃহীত কার্যবিবরণীসহ প্রতিবেদন আগামী ৭ কার্যদিবসের মধ্যে উপজেলা কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয় কালারুকা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সামছু মিয়াসহ অন্য সদস্যদের পক্ষ থেকে গত ৩০ জুলাই ২০২৬ তারিখে দাখিল করা অভিযোগের পরিপ্রেক্ষিতে জানা যায় এডিপি ও রাজস্ব খাতের প্রকল্প তালিকাটি পরিষদের সকল সদস্যের মতামত ছাড়াই এককভাবে দাখিল করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য ২০২৬-২০২৭ অর্থবছরের এডিপি ও রাজস্ব খাতের ২০ লাখ টাকার প্রকল্প তালিকা প্রণয়নকে কেন্দ্র করে কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ আলমের বিরুদ্ধে প্রকল্প তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের ছয় সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে চেয়ারম্যানের একক সিদ্ধান্তে প্রকল্প তালিকা প্রণয়নের অভিযোগ আনা হয়। বিষয়টি নিয়ে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর চেয়ারম্যান অদুদ আলম প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান। এরই মধ্যে অভিযোগের আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সকল সদস্যদের সমন্বয়ে সভা করে প্রকল্প তালিকা পুনরায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সভায় গৃহীত কার্যবিবরণীসহ প্রতিবেদন ৭ কার্যদিবসের মধ্যে উপজেলা কার্যালয়ে প্রেরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page