শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান: গড়েয়া চোঙ্গাখাতায় মাদক সম্রাট রাকিব আটক খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, মূল আসামি গ্রেপ্তার কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া খুলনায় একই বাড়িতে ফের গুলিবর্ষণ, দেশীয় অস্ত্র দিয়ে প্রধান ফটকে হামলা মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ! খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন খুলনার পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমানকে সিআইডিতে বদলি, কেএমপিতে আসছেন আসফিকুজ্জামান আকতার

গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ!

নিজস্ব প্রতিনিধিঃ গোপালগঞ্জ: গোপালগঞ্জ গত গত ২৩ নভেম্বর বেলা ১১টার দিকে গোপালগঞ্জ শহরের কেন্দ্রীয় কালীবাড়ির পাশে প্রধান ডিসি রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি। এ সময় তপন পোদ্দার সহ কয়েকজন ব্যক্তি তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে তাঁর কলার ধরে টেনে পাশের বস স্টুডিওর ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে গালাগাল ও মারধর করা হয়।

মারধরের সময় প্রাণভিক্ষা চান শৈলেন

শৈলেনের অভিযোগ, ইউটিউবার ও আজকের দর্পন পত্রিকার গোপালগঞ্জ সদর প্রতিনিধি তপন পোদ্দার ও তাঁরসঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি তাঁকে মারধর করেন, গলা টিপে ধরেন। তিনি তপন পোদ্দারকে চিনলেও অন্যদের পরিচয় জানেন না। তাঁর ভাষ্য অনুযায়ী, অভিযুক্তরা গোপালগঞ্জ সদর এলাকার বাসিন্দা। শৈলেন জানান, তিনি অ্যাজমা বা হাঁপানি রোগে আক্রান্ত। মারধরের সময় তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। একপর্যায়ে তিনি প্রায় মৃত্যুর মুখে পড়েন বলে তাঁর দাবি। তখন তিনি পানি চান এবং জীবন বাঁচানোর জন্য তার পা ধরে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, তাঁর দুটি মেয়ে রয়েছে। তাঁদের কথা ভেবেই তিনি প্রাণভিক্ষা চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page