রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
Headline :
খেজুরের রস, গুড়-পাটালি আর পিঠাপুলির ঐতিহ্য ধরে রেখেছেন সরোয়ার, মাগুরাবাসীর আস্থার নাম ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান: গড়েয়া চোঙ্গাখাতায় মাদক সম্রাট রাকিব আটক খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, মূল আসামি গ্রেপ্তার কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া খুলনায় একই বাড়িতে ফের গুলিবর্ষণ, দেশীয় অস্ত্র দিয়ে প্রধান ফটকে হামলা মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ! খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন

খুলনায় একই বাড়িতে ফের গুলিবর্ষণ, দেশীয় অস্ত্র দিয়ে প্রধান ফটকে হামলা

নিজস্ব প্রতিবেদকঃ নগরজুড়ে আতঙ্ক, নিরাপত্তা জোরদার করেও থামছে না সন্ত্রাসীদের তৎপরতা

খুলনা মহানগরীর টুটপাড়া এলাকায় একই বাড়িতে আবারও গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে ওই বাড়ির বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর টুটপাড়া থানাধীন মাওলাবাড়ি মোড় এলাকায় ছয়তলা স্কুলসংলগ্ন জলিল আকনের বাড়িতে এ ঘটনা ঘটে। এর আগের রাতেও রাত ১১টা থেকে সাড়ে ১১টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত বাড়িটিতে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ সন্ধ্যার পরপরই একই বাড়িতে আবারও গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্র দিয়ে প্রধান ফটকে আঘাত করার ঘটনা ঘটে।

পরপর দুই রাতে একই বাড়িতে এমন হামলার ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়িটিতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

নগরীতে একের পর এক গুলিবর্ষণ ও সশস্ত্র হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। একই বাড়িতে বারবার হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

প্রশ্ন উঠছে—পুলিশি নিরাপত্তা ও বিশেষ চেকপোস্টের মধ্যেও কীভাবে বারবার একই বাড়িতে হামলার সাহস পাচ্ছে দুর্বৃত্তরা?

ঘটনার বিস্তারিত ও হামলাকারীদের পরিচয় সম্পর্কে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে যুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page