মোঃইকরামুল হাসান হৃদয়
বিশেষ প্রতিনিধি মাগুরাঃ
মাগুরার মহম্মদপুর উপজেলায় সরকারি অর্থের স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহারের একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বাবুখালী রায়পুর সুইস গেট থেকে বালিদিয়া নির্বিষখালী পর্যন্ত মোট ১৫ কিলোমিটার খাল পুনঃখননের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে পানি উন্নয়ন বোর্ডের অনুমোদন না পাওয়ায় পুরো প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি।
ফলে নির্ধারিত ১৫ কিলোমিটারের পরিবর্তে ৮ দশমিক ২৫০ কিলোমিটার খাল পুনঃখননের কাজ সম্পন্ন করা হয়েছে।
এছাড়া ৪০ দিনের কর্মসূচির আওতায় পরিচালিত কাজ নির্ধারিত সময়ের আগেই, মাত্র ২৪ দিনে শেষ হওয়ায় অব্যয়িত অর্থও সাশ্রয় হয়।
সব মিলিয়ে অব্যবহৃত ২ কোটি ২০ লাখ ৩৬ হাজার ৯৪৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে অব্যয়িত অর্থ ফেরত দেওয়ার এ উদ্যোগ প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতার একটি ইতিবাচক উদাহরণ হিসেবে স্থানীয় মহলে প্রশংসিত হচ্ছে।