শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান: গড়েয়া চোঙ্গাখাতায় মাদক সম্রাট রাকিব আটক খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, মূল আসামি গ্রেপ্তার কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া খুলনায় একই বাড়িতে ফের গুলিবর্ষণ, দেশীয় অস্ত্র দিয়ে প্রধান ফটকে হামলা মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ! খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন খুলনার পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমানকে সিআইডিতে বদলি, কেএমপিতে আসছেন আসফিকুজ্জামান আকতার

খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, মূল আসামি গ্রেপ্তার

 

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনা নগরীর শিববাড়ী মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. আকাশকে (২৩) গ্রেপ্তার করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর শেখপাড়া স্টাফ কোয়ার্টার্স এলাকার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে শিববাড়ী মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে নিরাপত্তার দায়িত্ব পালনকালে পেট্রোল নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। মামলার নম্বর ১০, তারিখ ১১ নভেম্বর ২০২৬। জিআর নম্বর ২৬৩।

গ্রেপ্তার আকাশ শেখপাড়া স্টাফ কোয়ার্টার্স এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত খোরশেদ আলম এবং মাতার নাম ছকিনা বেগম।

পুলিশের দাবি, আসামিকে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে। একই সঙ্গে এ ঘটনার পেছনে থাকা পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতা, মদদদাতা ও অন্যান্য সহযোগীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে তদন্ত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ জানিয়েছে, জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page