রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Headline :
অভয়নগরে ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলিসহ তিনজন গ্রেপ্তার খুলনা মেডিকেলের সামনে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার শ্রীপুরে সাংবাদিকদের আটকে হেনস্তার অভিযোগ, ‘ভুয়া সাংবাদিক’ তকমা দিয়ে মুচলেকা নেওয়ার দাবি এনসিপি খুলনা মহানগরীর আহ্বায়ক হচ্ছেন এস এম মুশফিকুর রহমান! রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী জাহাজ ডুবি, নিখোঁজ ২২ নাবিক আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে প্রাথমিক ভূমি পরিদর্শন গোপালগঞ্জ কাশিয়ানী দুই শিশু ধর্ষ*ণেরর অভিযোগ বাউফলে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ শামীম চৌধুরী শ্রীপুরে সামাজিক দ্বন্দ্ব ও সংঘর্ষের সুযোগে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসীর বৃদ্ধ বাবা-মা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আমরা কখনোই ফ্যাসিস্টদের ক্ষমা করবো না : রাবি ভিসি

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

আমরা কখনোই ফ্যাসিস্টদের ক্ষমা করব না , বলেছেন রাবি ভিসি ।
‘আন্দোলন-পরবর্তী পরিস্থিতি আরো করুণ ছিল। আমরা সিনিয়র অধ্যাপক হয়েও কোথাও বসার সুযোগ পাইনি। বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে যুক্ত থেকেও আমার মতো একজন শিক্ষক সেখানে কথা বলার সুযোগ নাই।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি ড. মো: ফরিদুল ইসলাম বলেছেন, ‘জুলাইয়ের পর একটা গোষ্ঠী বলেছিল, মক্কা বিজয়ের পর রাসুল (সা:) সবাইকে মাফ করে দিয়েছিল, আমরাও ফ্যাসিটদের মাফ করে দিলাম। কিন্তু আমরা কখনোই ফ্যাসিটদের ক্ষমা করব না।’

তিনি বলেন, ‘জুলাই নিয়ে আমার এমন কিছু স্মৃতি আছে যা আমি কাউকে বলিনি। আমার মনে হয় এখন তা বলা উচিত। খুন, গুম, হত্যার সংস্কৃতির কারণেই এই জুলাই সংগঠিত হয়েছিল। জুলাই-পরবর্তী সময়ে এসে এখন একটা গোষ্ঠী আবারো এমন ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে যা কখনোই কাম্য নয়।’

রাবি বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ফরিদুল ইসলাম বলেন, ‘আমরা অতিতেও কারো সাথে আপস করিনি, বর্তমানেও করব না। একটা আন্দোলন কার্যকর করতে যে সমন্বয় দরকার আমি নিজে সেটা করেছি। আমি আন্দোলনকারীদের বলেছিলাম তোমরা কখনো রাজপথ ছেড় না। আন্দোলনে বিভিন্ন বাহিনীর লোকেরা যখন আমাকে হুমকি দিয়েছিল, তখন আমার স্ত্রী আমার হাত ধরে কান্না করে বলেছিল তোমার কিছু হয়ে গেলে আমার পরিবারের কী হবে।’

তিনি বলেন, ‘আজ আমরা এইসব কথা বলি না বলে, আমাদের ফ্যাসিবাদের দোসর বলে ট্যাগ দেয়া হয় ।

জুলাই আন্দোলন একদিনে সফল হয়নি। এ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা

তিনি আরো বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে এই দেশকে ফ্যাসিবাদমুক্ত, বৈষম্যমুক্ত, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। একটি রাষ্ট্র তখনই এগিয়ে যেতে পারে, যখন সেখানে মানুষের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার এবং সমঅধিকার নিশ্চিত হয়। সেই লক্ষ্য বাস্তবায়নে দল-মত নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।’

আলোচনা সভায় বক্তারা অভ্যুত্থানের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। ঐক্যবদ্ধ না থাকলে অভ্যুত্থানবিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে যার ফল আমাদের ভুগতে হবে। নতুন বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের মতো মব কালচার যেন কোনোভাবেই ফিরতে না পারে, তার জন্য নির্বাচিত সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page