সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Headline :
বর্ষায় খুলনার প্রধান সড়কগুলোতে ভাঙন-গর্ত, চরম ভোগান্তিতে নগরবাসী নুসরাত হত্যা মামলার হাইকোর্টের রায় আজ হারানো বিজ্ঞপ্তি রামপালে শিক্ষা উপকরণ পেয়ে হাসল শিক্ষার্থীদের মুখ স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ১৭ টি কনসালটেন্টসহ ১৩০ টি পদ খালি, চিকিৎসাসেবা ব্যহত গোপালগঞ্জে এস এ পরিবহনে বড় অংকের মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার দুই মেম্বারের ওয়ার্ডে ভোলা দম্পতির ঠাঁই জীর্ণ ঘরে, কাটছে মানবেতর জীবন খুলনা সদর থানায় পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪, ইয়াবা উদ্ধার মাগুরায় কলেজ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে গর্ভবতী করার অভিযোগ, কর্মস্থলে অনুপস্থিত। ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), থাকবে সরকারি ছুটি

গোপালগঞ্জ কাশিয়ানী দুই শিশু ধর্ষ*ণেরর অভিযোগ

 

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে কাশিয়ানী পাউরুটি কিনতে গিয়ে সাত/নয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে জসিম মুন্সী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের চরপরানপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জসিম মুন্সী ঐ গ্রামের জামাল মুন্সীর ছেলে। তিনি ট্রাকচালক এবং পাশাপাশি একটি মুদি দোকান ব্যবসা করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- শিশু আপন দুই বোন। শনিবার দুপুরে তারা জসিমের দোকানে পাউরুটি কিনতে যায়। দোকানে পাউরুটি নেই জানিয়ে জসিম তাদের পাশের বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ। পরবর্তীতে একটি রুমে নিয়ে দরজা বন্ধ করে তাদের ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।
এ সময় শিশু দুটির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসে। স্থানীয়রা জসিমকে আটক করার চেষ্টা করলে সে কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।
ঘটনার পর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়ে পড়ে। স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় দুই শিশুর বাবা সুলতান মিনা বাদী হয়ে শনিবার সন্ধ্যায় কাশিয়ানী থানায় মামলা করেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহফুজুর রহমান জানায়, এ নিয়ে বাঁদীর পিতা মামলা করেন।
অভিযুক্তকে গ্রেফতার পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, কাশিয়ানী থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page