সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Headline :
বর্ষায় খুলনার প্রধান সড়কগুলোতে ভাঙন-গর্ত, চরম ভোগান্তিতে নগরবাসী নুসরাত হত্যা মামলার হাইকোর্টের রায় আজ হারানো বিজ্ঞপ্তি রামপালে শিক্ষা উপকরণ পেয়ে হাসল শিক্ষার্থীদের মুখ স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ১৭ টি কনসালটেন্টসহ ১৩০ টি পদ খালি, চিকিৎসাসেবা ব্যহত গোপালগঞ্জে এস এ পরিবহনে বড় অংকের মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার দুই মেম্বারের ওয়ার্ডে ভোলা দম্পতির ঠাঁই জীর্ণ ঘরে, কাটছে মানবেতর জীবন খুলনা সদর থানায় পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪, ইয়াবা উদ্ধার মাগুরায় কলেজ শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে গর্ভবতী করার অভিযোগ, কর্মস্থলে অনুপস্থিত। ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), থাকবে সরকারি ছুটি

আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে প্রাথমিক ভূমি পরিদর্শন

 

মোঃ মামুন হোসাইন, স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীতে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের স্থান নির্ধারণে প্রাথমিক ভূমি পরিদর্শন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের “জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ (১ম পর্যায়ের ১ম সংশোধিত)” প্রকল্পের আওতায় এ জমি পরিদর্শনের কাজ সম্পন্ন হয়।

শনিবার (২২ আগস্ট) সরেজমিনে এ জমি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মু’মেন এবং পটুয়াখালী জেলা তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদার। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন,পটুয়াখালী প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মো: জাকির হোসেনসহ স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণে জেলা তথ্য অফিসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসলেও নিজস্ব স্থায়ী ভবন না থাকায় নানা প্রশাসনিক জটিলতা দেখা দিচ্ছে। এসব সীমাবদ্ধতা দূর করে সেবা আধুনিক করতে সরকার এই উদ্যোগ নিয়েছে। পটুয়াখালীতে এটি নির্মিত হলে তথ্যের অবাধ প্রবাহ বেগবান হওয়ার পাশাপাশি জাতীয় গুরুত্ব সম্পন্ন তথ্য সংরক্ষণ ও ডিজিটাল আর্কাইভ গড়ে তোলা সম্ভব হবে।

উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদে ১,১০,৮০৫.৮৩ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এর আওতায় ৭টি বিভাগীয় শহরে ৭ তলা এবং ১৯টি জেলা শহরে ৫ তলা বিশিষ্ট মোট ২৬টি তথ্য কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত ভবনগুলোতে সিনেপ্লেক্স, সাইবার ক্যাফে, ইনফরমেশন কিওস্ক, ডিজিটাল আর্কাইভ ও ল্যাবসহ নানা আধুনিক সুযোগ-সুবিধা রাখা হবে। এটি বাস্তবায়িত হলে সাধারণ নাগরিক, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও স্থানীয় সাংবাদিকদের তথ্য আদান-প্রদানসহ গুজব প্রতিরোধ ও মুক্তিযুদ্ধসহ আমাদের জাতীয় জীবনে ঘটে যাওয়া আন্দোলন-সংগ্রামের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির প্রসার সম্ভব হবে।

উল্লেখ্য পটুয়াখালী -১আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণের জন্য গত ৪ মে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবরে ডিও লেটার প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page