বাংলাদেশ প্রফেশনাল স্পোর্টস কমেন্টেটরস অ্যাসোসিয়েশন সদস্য হয়েছেন অভয়নগরের সন্তান ইস্রাফিল হোসেন
ডেস্ক রিপোর্ট গ্রামবাংলার সমাচার
বাংলাদেশ প্রফেশনাল স্পোর্টস কমেন্টেটরস অ্যাসোসিয়েশন (বিপিএসসিএ)-এর সদস্য হয়েছেন অভয়নগরের সন্তান ও ক্রীড়া ধারাভাষ্যকার মো. ইস্রাফিল হোসেন। পেশাদার ক্রীড়া ধারাভাষ্যকারদের সংগঠন বাংলাদেশ প্রফেশনাল স্পোর্টস কমেন্টেটরস অ্যাসোসিয়েশনের সদস্যপদ অর্জন তাঁর ধারাভাষ্য জীবনের পথচলায় নতুন এক সংযোজন। এ অর্জনের মধ্য দিয়ে ক্রীড়া ধারাভাষ্যের বৃহত্তর পরিসরে তাঁর সম্পৃক্ততার সুযোগ আরও বিস্তৃত হলো। অভয়নগরের সন্তান ইস্রাফিল হোসেনের এ অর্জনে তাঁর পরিচিতজন, শুভাকাঙ্ক্ষী ও ক্রীড়াপ্রেমীদের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে। তাঁর এ সাফল্য আগামী দিনে আরও ভালো কাজের অনুপ্রেরণা হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে। অভয়নগরের এই তরুণ ধারাভাষ্যকারের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তাঁর কণ্ঠ আরও ছড়িয়ে পড়ুক ক্রীড়াঙ্গনের বৃহত্তর পরিসরে, সাফল্যের পথে এগিয়ে যাক নিরন্তর।