শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান: গড়েয়া চোঙ্গাখাতায় মাদক সম্রাট রাকিব আটক খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, মূল আসামি গ্রেপ্তার কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া খুলনায় একই বাড়িতে ফের গুলিবর্ষণ, দেশীয় অস্ত্র দিয়ে প্রধান ফটকে হামলা মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ! খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন খুলনার পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমানকে সিআইডিতে বদলি, কেএমপিতে আসছেন আসফিকুজ্জামান আকতার

ভোলার ভেদুরিয়ায় মাদক কারবারির বিরুদ্ধে এলাকাবাসীর কঠোর অবস্থান

 

মোঃ নুরুদ্দিন ভোলা প্রতিনিধি

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ২/৩ নং ওয়ার্ড বারো তারিখ নামক স্থানে মাদক কারবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা চলছিল। এতে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছিল, পরিবেশ নষ্ট হচ্ছিল এবং সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছিল।

এমন পরিস্থিতিতে এলাকাবাসী এক হয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তারা মাদক বিক্রি বন্ধের দাবিতে বিক্ষোভ করে এবং মাদক কারবারিদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি দেয়।

এসময় এলাকাবাসী বলেন, “আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হতে দেবো না। মাদকমুক্ত সমাজ গড়তে আমরা সবাই এক। মাদক কারবারি যেই হোক, তাকে আর এই এলাকায় মাদক বিক্রি করতে দেওয়া হবে না।”

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত অভিযান চালিয়ে মাদক কারবারিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page