শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান: গড়েয়া চোঙ্গাখাতায় মাদক সম্রাট রাকিব আটক খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, মূল আসামি গ্রেপ্তার কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া খুলনায় একই বাড়িতে ফের গুলিবর্ষণ, দেশীয় অস্ত্র দিয়ে প্রধান ফটকে হামলা মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ! খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন খুলনার পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমানকে সিআইডিতে বদলি, কেএমপিতে আসছেন আসফিকুজ্জামান আকতার

তাপপ্রবাহের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় খুলনায় রেড ক্রিসেন্টের সমন্বয় সভা

 

খুলনা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনজনিত তাপপ্রবাহের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে খুলনায় ‘হিট-হেলথ রেফারেল স্ট্রেনদেনিং অ্যান্ড হিট-অ্যাকশন প্ল্যান কো-অর্ডিনেশন মিটিং’ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি খুলনা নগরীর সিএসএস আশা সেন্টারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিটের চেয়ারম্যান এস. মনিরুল হাসান বাপ্পী। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান কে. এম. আশরাফুল আলম নান্নু, সেক্রেটারি এস. এ. রহমান বাবুল, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, নির্বাহী সদস্য রাজিব হুমায়ুন রাজু, প্রজেক্ট অফিসার নাজমুল ইসলাম এবং ইউনিট লেভেল অফিসার তরিকুল ইসলাম।

সভায় জানানো হয়, এর আগে ফুলতলা উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে নিয়ে তাপপ্রবাহবিষয়ক সচেতনতামূলক অধিবেশন (হিটওয়েভ অ্যাওয়ারনেস সেশন) আয়োজন করা হয়। এসব অধিবেশন থেকে নির্বাচিত ৯০ জন শিক্ষার্থীকে নিয়ে বিশেষ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা তাপপ্রবাহের ঝুঁকি, এর স্বাস্থ্যগত প্রভাব এবং প্রতিরোধে করণীয় বিষয়ে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

সভায় জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট তাপপ্রবাহের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা, স্বাস্থ্যসেবা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি তাপপ্রবাহ মোকাবিলায় একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়।

আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে তাপপ্রবাহ বিষয়ে সচেতনতা বাড়বে এবং নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও তাপপ্রবাহ-সহনশীল শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা জোরদার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page