শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান: গড়েয়া চোঙ্গাখাতায় মাদক সম্রাট রাকিব আটক খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, মূল আসামি গ্রেপ্তার কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া খুলনায় একই বাড়িতে ফের গুলিবর্ষণ, দেশীয় অস্ত্র দিয়ে প্রধান ফটকে হামলা মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ! খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন খুলনার পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমানকে সিআইডিতে বদলি, কেএমপিতে আসছেন আসফিকুজ্জামান আকতার

লক্ষ্য একটাই লংমার্চ সফল করা।

উপজেলা প্রতিনিধি মনিরামপুর, যশোর।
৩১ শে অক্টোবর ঢাকা খুলনা যশোর কুষ্টিয়ার লংমার্চ যেকোন মূল্যে সফল করতেই হবে,গন সংযোগ চলাকালে এই প্রতিবেদকের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর পৌরসভার আমীর অধ্যাপক আব্দুল বারীর সাথে এমন কথা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর পৌরসভার উদ্যোগে প্রতিদিনের রুটিন ওয়ার্কের আওতায় ২৬ শে অক্টোবর সন্ধা থেকে মনিরামপুর বাজারের বিভিন্ন ব্যবসায়ির দোকান এবং পথচারীদের মাঝে লংমার্চের লিফলেট বিতরণের সময় আমীর বলেন যে আগামী ৩১ শে অক্টোবর লংমার্চের কর্মসূচির অন্যতম কর্মসূচি হলো ঐতিহ্যবাহী যশোরের মুড়লি মোড়ের পথসভা। যশোর সাতক্ষীরা অঞ্চলের অজস্র মানুষের উপস্থিতি নিশ্চিত করে পথসভা কে প্রানবন্ত করে তোলাই হচ্ছে যশোর জেলা জামায়াতের অন্যতম দায়িত্ব। এই দায়িত্ব অনুভূতি থেকেই এই গন সংযোগ। তিনি অত্যান্ত দৃঢ কন্ঠে আশাবাদ ব্যাক্ত করে বলেন যে, যেহেতু জামায়াতে ইসলামীর কর্মী সমর্থক রা আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনি আন্দোলন করে সেহেতু স্বতঃস্ফূর্ত ভাবে যশোর সাতক্ষীরা অঞ্চলের মানুষের উপস্থিতি ইতিহাস সৃষ্টি করে দিবে ইনশাআল্লাহ। তিনি বলেন আমাদের ১১ দলীয় ঐক্যের ৭ টি গনদাবীর অন্যতম দাবী হলো গনভোটের গনরায় বাস্তবায়ন করা,৭ টি গণদাবী উপেক্ষা করার লক্ষ্মণ হলো বর্তমান সরকারের ফ্যাসিষ্টের পথে চলার নামান্তর। উক্ত গন সংযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনিরামপুর পৌরসভার সেক্রেটারি নাজমুল ফিরোজ, পৌরসভা যুব বিভাগের সভাপতি মোঃ আল আমিন হোসেন, পৌরসভা ৯ নং ওয়ার্ডের তদারক কারী মাওঃ ইউছুপ আলী, ৪ নং ওয়ার্ডের সভাপতি মাওঃ নুরুজ্জামান সহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page