শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান: গড়েয়া চোঙ্গাখাতায় মাদক সম্রাট রাকিব আটক খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, মূল আসামি গ্রেপ্তার কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া খুলনায় একই বাড়িতে ফের গুলিবর্ষণ, দেশীয় অস্ত্র দিয়ে প্রধান ফটকে হামলা মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ! খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন খুলনার পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমানকে সিআইডিতে বদলি, কেএমপিতে আসছেন আসফিকুজ্জামান আকতার

রাজনৈতিক উত্তেজনার পর টুঙ্গিপাড়ায় ফিরছে স্বস্তির পরিবেশ

লুৎফর সিকদার (নিজস্ব প্রতিনিধি) গোপালগঞ্জ:

রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনা ও উদ্বেগের রেশ কাটতে শুরু করেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। বৃহস্পতিবারের অস্বাভাবিক পরিস্থিতির পর শুক্রবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় জনজীবনে স্বস্তি ফিরতে দেখা গেছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে টুঙ্গিপাড়ার সড়কগুলোতে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। খুলতে শুরু করেছে বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান। একই সঙ্গে সড়কে রিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচলও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। স্থানীয় হাটবাজার ও জনসমাগমস্থলগুলোতেও ফিরতে শুরু করেছে চেনা কর্মচাঞ্চল্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এলাকায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অনেক বাসিন্দাই জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাননি। এর প্রভাব পড়ে স্থানীয় ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন কর্মকাণ্ডে। অনেক দোকানপাট বন্ধ থাকায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হয়।

তবে শুক্রবার পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হওয়ায় মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। প্রয়োজনীয় কাজ সারতে বাইরে বের হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ধীরে ধীরে সচল হচ্ছে এলাকার অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রম।

অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা তেমন চোখে পড়েনি।

এলাকাবাসীর প্রত্যাশা, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হলে খুব শিগগিরই টুঙ্গিপাড়ায় স্বাভাবিক পরিবেশ পুরোপুরি ফিরে আসবে। আপাতত আগের দিনের উদ্বেগ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনের পথে এগোচ্ছে উপজেলার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page