শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান: গড়েয়া চোঙ্গাখাতায় মাদক সম্রাট রাকিব আটক খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, মূল আসামি গ্রেপ্তার কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া খুলনায় একই বাড়িতে ফের গুলিবর্ষণ, দেশীয় অস্ত্র দিয়ে প্রধান ফটকে হামলা মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ! খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন খুলনার পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমানকে সিআইডিতে বদলি, কেএমপিতে আসছেন আসফিকুজ্জামান আকতার

খুলনায় জাতীয় যুবশক্তির নতুন আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন ও পরিচিতি সভা

 

মো: আল-মাহফুজ শাওন,খুলনা।

জাতীয় যুবশক্তি খুলনা মহানগরের নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি এবং চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে সরদার তুহিনুজ্জামান সোহাগ, সদস্য সচিব হিসেবে মোহাম্মদ হেলাল খন্দকার এবং মুখ্য সংগঠক হিসেবে আলিফ আফিফ অন্তিক দায়িত্ব পেয়েছেন।

সভায় উপস্থিত নেতাকর্মীরা দেশ ও জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে একাত্মতা প্রকাশ করেন তাঁরা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

সভায় বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাব এবং প্রয়োজন অনুযায়ী সরবরাহ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ সময় খুলনা জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় নেতাকর্মীরা জনগণের স্বার্থে কাজ করা এবং দেশের চলমান সংকট মোকাবিলায় দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page