মোঃইসরাফিল হোসেন
অভয়নগর প্রতিনিধিঃ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে যশোরের অভয়নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও নওয়াপাড়া পৌর যুবদল। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অভয়নগর উপজেলা যুবদলের আহ্বায়ক বাকিুজ্জামান রানার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান আতা, থানা যুবদলের সদস্যসচিব ভিপি হারুন, পৌর যুবদলের সদস্যসচিব আল মামুন সোহাগ, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ সাথী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আকরাম আক্তার কুরাইশী পাপ্পু ও থানা যুবদলের অন্যতম নেতা ওয়াসিমুল বারী। এ ছাড়া যুবদল নেতা সোহাগ হোসেন, মুন্না হোসেন, শাহিন আলম, সাগর হোসেন, জিহাদুল ইসলাম, মামুন হোসেন, ইদ্রিস মোল্লা, মফিজুর রহমান, সবুজ হোসেন, ইন্দ্রজিৎ কুমার রকেট, রাজু আহমেদ, জসীম উদ্দীন, শাহাবুদ্দিন, খোকন হোসেন, ইমরান হাসান, সাদ্দাম হোসেন, মুস্তাক হোসেন, নয়ন, রমজান মোল্লা, হা