সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
Headline :
আমি তোমার জম মালাকুল মউত আজরাইল। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা খুলনায় ১০০ পরিবারের মাঝে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মশারি বিতরণ এক পা হারিয়ে থমকে গেছে নন্দীগ্রামের কুমার অজিত পালের জীবন, ভাঙা ঘরে অনাহারে কাটছে পরিবার খুলনায় জাতীয় যুবশক্তির নতুন আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন ও পরিচিতি সভা গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল সুন্দরবনে আত্মসমর্পণ করল আলিফ বাহিনীর ১৫ জলদস্যু কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন কেশবপুর পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান ঢাকায় গ্রেফতার খুলনা আওয়ামী লীগ নেতা আলী আকবর টিপু

গোদাগাড়ীর ওসি সুজন মিঞা পেলেন পুরস্কার

 

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত ‘বিশেষ কল্যাণ সভা’ ও ‘অপরাধ পর্যালোচনা সভায়’ দায়িত্বশীলতা ও পেশাগত কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে বিশেষ পুরস্কার পেয়েছেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজশাহী পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কল্যাণ এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ। সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ।
সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, পেশাগত কল্যাণ, স্বাস্থ্যসেবা এবং কর্মপরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পুলিশ সদস্যদের বক্তব্য ও বিভিন্ন সমস্যা শোনেন প্রধান অতিথি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এরপর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ‘অপরাধ পর্যালোচনা সভা’। সভায় সাধারণ মানুষকে দ্রুত ও প্রত্যাশিত পুলিশি সেবা প্রদান, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা কার্যকর এবং থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার অফিসার ইনচার্জদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সভায় জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে কর্মক্ষেত্রে দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে গোদাগাড়ী মডেল থানার ওসি সুজন মিঞার হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page