শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান: গড়েয়া চোঙ্গাখাতায় মাদক সম্রাট রাকিব আটক খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, মূল আসামি গ্রেপ্তার কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া খুলনায় একই বাড়িতে ফের গুলিবর্ষণ, দেশীয় অস্ত্র দিয়ে প্রধান ফটকে হামলা মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ! খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন খুলনার পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমানকে সিআইডিতে বদলি, কেএমপিতে আসছেন আসফিকুজ্জামান আকতার

নওগাঁর পত্নীতলায় আমাইড় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আব্দুল সবুর খানের দোয়া ও সমর্থন প্রার্থনা

নওগাঁ জেলা প্রতিনিধি, আব্দুল আজিজ:
আসন্ন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁর পত্নীতলা উপজেলার ১০নং আমাইড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের এলাকাবাসীর কাছে আন্তরিক দোয়া ও সমর্থন চেয়েছেন পত্নীতলা থানা বিএনপির অন্যতম সদস্য ও সাবেক আমাইড় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল সবুর খান; দীর্ঘ রাজনৈতিক জীবনে সুখে-দুঃখে সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাওয়া এই জননেতা অবহেলিত আমাইড় ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও স্মার্ট ইউনিয়নে রূপান্তর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমি নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে সম্পূর্ণ দুর্নীতি, স্বজনপ্রীতি ও হয়রানিমুক্ত একটি জনবান্ধব সেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলব, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের অনুন্নত রাস্তাঘাট, কালভার্ট ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন করব, যুবসমাজকে মাদক ও অপরাধের করাল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার প্রসার ঘটাব এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করব, এছাড়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিডি ও ভিজিএফসহ সরকারের সকল ধরনের সুযোগ-সুবিধা ও সহায়তা কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা হয়রানি ছাড়াই প্রকৃত দরিদ্র ও প্রাপ্য মানুষের হাতে পৌঁছে দেব, পাশাপাশি গ্রামীণ পর্যায়ের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর মানোন্নয়ন এবং এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার পরিবেশ উন্নত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে; এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার এই মহৎ যাত্রায় দলমত নির্বিশেষে সকলের বুকভরা ভালোবাসা, মূল্যবান সমর্থন ও দোয়া কামনা করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page