বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
Headline :
হুথিরা তেহরানের নিয়ন্ত্রণে নয়, হরমুজও তাদের নাগালের বাইরে ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক সাংবাদিক নেতা আহমদ আবু জাফরের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন খুলনায় ডিআইজির মতবিনিময় সভা বর্জন প্রশ্ন করার সুযোগ ও ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞার প্রতিবাদে ক্ষোভ ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মাদকবিরোধী অভিযান, আটক ৪ জনের কারাদণ্ড ডিমলায় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান গোপালগঞ্জ সাংবাদিক সাইফুল ইসলামের মাতা আর নেই! আমি তোমার জম মালাকুল মউত আজরাইল। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা খুলনায় ১০০ পরিবারের মাঝে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মশারি বিতরণ

নাজিউর রহমান সরকারি কলেজে যুবশক্তির বৃক্ষ রোপণ ও চারা উপহার কর্মসূচি।

 

মোঃ নুরুদ্দিন, ভোলা প্রতিনিধিঃ

পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে জনসচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের মাঝে সবুজের প্রতি ভালোবাসা তৈরি করতে ভোলার পরানগঞ্জ নাজিউর রহমান সরকারি কলেজে বৃক্ষ রোপণ ও চারা উপহার কর্মসূচি পালন করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় নাজিউর রহমান সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় কলেজের শিক্ষার্থীদের মাঝে শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার হিসেবে বিতরণ করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিউর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ জনাব মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও প্রভাষক মো. জাকির হোসেন, সহকারী অধ্যাপক মো. জিয়াউর রহমানসহ কলেজের শিক্ষকবৃন্দ।
‘আজকের চারা, আগামীর ছায়া’এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত কর্মসূচিটি পরিচালনা করেন প্রকল্প লিডার গাজী শাহাবুদ্দিন, কো-লিডার ইমাম হোসেন জিহাদ। এতে সংগঠনের রুমা বেগম, শারমিন, হিজবুল্লাহ, জুম্মানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না,এটি মানুষের জন্য অক্সিজেন, ছায়া ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিয়ে তাদের বৃক্ষরোপণে উৎসাহিত করা এবং পরিবেশ রক্ষার দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘের পক্ষ থেকে জানানো হয়, ‘আজকের চারা, আগামীর ছায়া’ প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক স্থানে বৃক্ষরোপণ এবং চারা উপহার কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page