শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান: গড়েয়া চোঙ্গাখাতায় মাদক সম্রাট রাকিব আটক খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, মূল আসামি গ্রেপ্তার কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া খুলনায় একই বাড়িতে ফের গুলিবর্ষণ, দেশীয় অস্ত্র দিয়ে প্রধান ফটকে হামলা মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ! খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন খুলনার পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমানকে সিআইডিতে বদলি, কেএমপিতে আসছেন আসফিকুজ্জামান আকতার

গোপালগঞ্জ শিক্ষা প্রতিষ্ঠানভিক্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক উদ্ধোধন

 

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগন্জে সোমবার (৩১ আগষ্ট) শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন প্রতিযোগিতা দেশব্যাপী একযোগে উদ্বোধন।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে উদযাপিত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। এ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জেলা প্রশাসন, গোপালগঞ্জের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফ -উজ-জামান, জেলা প্রশাসক গোপালগঞ্জ মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয়।

‘নজরুলবর্ষ ‘উপলক্ষে নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলার প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুল , মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয় (মাধ্যমিক পর্যায়ে ), মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয় সমূহের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার বিষয়গুলো হল সংগীত (নজরুল সংগীত), আবৃত্তি (নজরুলের নির্বাচিত কবিতা), চিত্রাংকন ,অভিনয় (একক), নৃত্য (একক ), হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা ও রচনা লিখন। প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয় পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে কবির কালজয়ী গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page