মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Headline :
সাংবাদিক নেতা আহমদ আবু জাফরের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন খুলনায় ডিআইজির মতবিনিময় সভা বর্জন প্রশ্ন করার সুযোগ ও ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞার প্রতিবাদে ক্ষোভ ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মাদকবিরোধী অভিযান, আটক ৪ জনের কারাদণ্ড ডিমলায় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান গোপালগঞ্জ সাংবাদিক সাইফুল ইসলামের মাতা আর নেই! আমি তোমার জম মালাকুল মউত আজরাইল। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা খুলনায় ১০০ পরিবারের মাঝে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মশারি বিতরণ এক পা হারিয়ে থমকে গেছে নন্দীগ্রামের কুমার অজিত পালের জীবন, ভাঙা ঘরে অনাহারে কাটছে পরিবার খুলনায় জাতীয় যুবশক্তির নতুন আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন ও পরিচিতি সভা

ছাতকের ৫ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় তরুণ সমাজসেবক আনছার আলী

 

 

ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলার ১১ নম্বর গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ সমাজসেবক মো. আনছার আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, আনছার আলী দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। মানুষের বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার পাশাপাশি এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

মেম্বার পদে প্রার্থী হওয়ার বিষয়ে মো. আনছার আলী বলেন, “উন্নয়নের জন্য পরিবর্তন চাই, পরিবর্তনের জন্য সকলের দোয়া চাই।” তিনি ওয়ার্ডবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।

তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান। বিশেষ করে ওয়ার্ডের উন্নয়ন, সাধারণ মানুষের সমস্যা সমাধান এবং সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৫ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে তরুণ সমাজসেবক আনছার আলীর প্রার্থিতাও স্থানীয়দের মধ্যে আলোচনায় এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page