মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
Headline :
সাংবাদিক নেতা আহমদ আবু জাফরের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন খুলনায় ডিআইজির মতবিনিময় সভা বর্জন প্রশ্ন করার সুযোগ ও ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞার প্রতিবাদে ক্ষোভ ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মাদকবিরোধী অভিযান, আটক ৪ জনের কারাদণ্ড ডিমলায় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান গোপালগঞ্জ সাংবাদিক সাইফুল ইসলামের মাতা আর নেই! আমি তোমার জম মালাকুল মউত আজরাইল। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা খুলনায় ১০০ পরিবারের মাঝে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মশারি বিতরণ এক পা হারিয়ে থমকে গেছে নন্দীগ্রামের কুমার অজিত পালের জীবন, ভাঙা ঘরে অনাহারে কাটছে পরিবার খুলনায় জাতীয় যুবশক্তির নতুন আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন ও পরিচিতি সভা

ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে সাপাহার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে অস্থায়ী ডাস্টবিন স্থাপন

 

হারুনুর রশিদ,, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: কলেজ ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে নওগাঁর সাপাহার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী ডাস্টবিন স্থাপন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সাপাহার সরকারি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব ডাস্টবিন স্থাপন করা হয়। শিক্ষার্থীদের যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার বিষয়ে সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

ডাস্টবিন স্থাপনকালে উপস্থিত ছিলেন সাপাহার সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আল হেলাল, সাপাহার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওয়ালিউল ইসলাম নাইম, সাধারণ সম্পাদক রিপন হাসান ও সিনিয়র সহ-সভাপতি শাকের আলীসহ ছাত্রদলের নেতাকর্মীরা।

আয়োজকরা বলেন, ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শুধু কর্তৃপক্ষের দায়িত্ব নয়, প্রত্যেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার দায়িত্ব। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page