সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Headline :
চাঞ্চল্যকর ইসমাইল শেখ হত্যা মামলার রহস্য উদঘাটন, বিদেশি পিস্তল-গুলি ও গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার; গ্রেফতার ৩ ভোলায় সহায়তার হাত ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শৈলকুপায় হত্যাচেষ্টা মামলার আসামী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মেহেদীকে মাদক সেবনের দায়ে ৭ মাসের কারাদণ্ড সুদি লেনদেন বেড়ে যাওয়া কিয়ামতের আলামত ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, চারজন আটক বর্ষায় খুলনার প্রধান সড়কগুলোতে ভাঙন-গর্ত, চরম ভোগান্তিতে নগরবাসী নুসরাত হত্যা মামলার হাইকোর্টের রায় আজ হারানো বিজ্ঞপ্তি রামপালে শিক্ষা উপকরণ পেয়ে হাসল শিক্ষার্থীদের মুখ স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ১৭ টি কনসালটেন্টসহ ১৩০ টি পদ খালি, চিকিৎসাসেবা ব্যহত

রাষ্ট্রপতির একান্ত সচিব পদে ঠাকুরগাঁওয়ের আউয়াল আহমেদ

 

রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগন্নাথ গ্রামের কৃতিসন্তান আউয়াল আহমেদ রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে ঠাকুরগাঁওজুড়ে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।
রাণীশংকৈল উপজেলার জগন্নাথ গ্রামের আউয়াল আহমেদের রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে দায়িত্ব পাওয়ার খবরে স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। এলাকাবাসী তাঁর এ অর্জনকে ঠাকুরগাঁওয়ের জন্য গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেছেন।
স্থানীয়রা জানান, আউয়াল আহমেদের এ নতুন দায়িত্ব তাঁর কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁরা আশা প্রকাশ করেন, তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন এবং তাঁর কর্মের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের সুনাম আরও বৃদ্ধি করবেন।
আউয়াল আহমেদের নতুন দায়িত্বে সফলতা, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেছেন জগন্নাথ গ্রামসহ রাণীশংকৈল ও ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের মানুষ।
ঠাকুরগাঁওয়ের গর্ব আউয়াল আহমেদের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

রহমত আরিফ ঠাকুরগাঁও
০১৭৪০৮৬১০৮০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page