সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Headline :
ভোলায় সহায়তার হাত ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শৈলকুপায় হত্যাচেষ্টা মামলার আসামী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মেহেদীকে মাদক সেবনের দায়ে ৭ মাসের কারাদণ্ড সুদি লেনদেন বেড়ে যাওয়া কিয়ামতের আলামত ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, চারজন আটক বর্ষায় খুলনার প্রধান সড়কগুলোতে ভাঙন-গর্ত, চরম ভোগান্তিতে নগরবাসী নুসরাত হত্যা মামলার হাইকোর্টের রায় আজ হারানো বিজ্ঞপ্তি রামপালে শিক্ষা উপকরণ পেয়ে হাসল শিক্ষার্থীদের মুখ স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ১৭ টি কনসালটেন্টসহ ১৩০ টি পদ খালি, চিকিৎসাসেবা ব্যহত গোপালগঞ্জে এস এ পরিবহনে বড় অংকের মা*দ*ক চোরাচালান” ম্যানেজার গ্রেফতার

‎ইসলামী আন্দোলনের পরিচিত মুখ, বিশিষ্ট শিক্ষক ও হাফেজ মাওলানা সাফায়েত হোসেন আর নেই।

ঝিনাইদহ প্রতিনিধি:- রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মরহুম শৈলকুপার কাঁচেরকোল ইউনিয়নের উত্তর-মির্জাপুর গ্রামের বাসিন্দা। তিনি ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন।


‎পরিবার সূত্রে জানা যায়, প্রায় আড়াই মাস আগে তিনি পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি জানতে পারেন। এরপর থেকেই রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা ও স্বজনদের নিরন্তর প্রার্থনার মধ্যেও শেষ পর্যন্ত মৃ-ত্যুর কাছে হার মানতে হয় তাকে। রোববার সকালে হাসপাতালেই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

‎তার চলে যাওয়ায় পরিবার-পরিজন, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একজন শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব ও রাজনৈতিক সহযোদ্ধাকে হারিয়ে শোকাহত পুরো এলাকাবাসী। তার আকস্মিক প্রয়াণে উত্তর-মির্জাপুরসহ আশপাশের এলাকায়ও নেমে এসেছে শোকের আবহ।

‎মাওলানা সাফায়েতের প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন উপজেলা ইসলামী দলের নেতৃবৃন্দ। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page