বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
Headline :
হুথিরা তেহরানের নিয়ন্ত্রণে নয়, হরমুজও তাদের নাগালের বাইরে ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক সাংবাদিক নেতা আহমদ আবু জাফরের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন খুলনায় ডিআইজির মতবিনিময় সভা বর্জন প্রশ্ন করার সুযোগ ও ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞার প্রতিবাদে ক্ষোভ ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মাদকবিরোধী অভিযান, আটক ৪ জনের কারাদণ্ড ডিমলায় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান গোপালগঞ্জ সাংবাদিক সাইফুল ইসলামের মাতা আর নেই! আমি তোমার জম মালাকুল মউত আজরাইল। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা খুলনায় ১০০ পরিবারের মাঝে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মশারি বিতরণ

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

 

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী লিঃ (রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র)-এর উদ্যোগে স্থানীয় দু’টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
৯ই আগস্ট রবিবার দুপুরে রামপালের রাজনগর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রাজনগর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কালেখারবেড় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী লিঃ-এর প্রকল্প প্রধান অভিষেক কুমার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,”এই এলাকার সার্বিক উন্নয়নে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র সবসময় আন্তরিক। অতীতে যেমন আমরা এখানকার মানুষের পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন: প্রধান মানবসম্পদ কর্মকর্তা (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী লিঃ): আনোয়ারুল আজিম, উপ-মহাব্যবস্থাপক (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী লিঃ): জি,এম তরিকুল ইসলাম,সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল): মোঃ রেফাতুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার (রামপাল): মোঃ শাহিনুর রহমান,অফিসার ইনচার্জ (রামপাল থানা): শেখ রাজীব আল রশিদ, রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসা সুলতানা পারভীন।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page