সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
Headline :
চাঞ্চল্যকর ইসমাইল শেখ হত্যা মামলার রহস্য উদঘাটন, বিদেশি পিস্তল-গুলি ও গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার; গ্রেফতার ৩ ভোলায় সহায়তার হাত ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শৈলকুপায় হত্যাচেষ্টা মামলার আসামী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মেহেদীকে মাদক সেবনের দায়ে ৭ মাসের কারাদণ্ড সুদি লেনদেন বেড়ে যাওয়া কিয়ামতের আলামত ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান, চারজন আটক বর্ষায় খুলনার প্রধান সড়কগুলোতে ভাঙন-গর্ত, চরম ভোগান্তিতে নগরবাসী নুসরাত হত্যা মামলার হাইকোর্টের রায় আজ হারানো বিজ্ঞপ্তি রামপালে শিক্ষা উপকরণ পেয়ে হাসল শিক্ষার্থীদের মুখ স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ১৭ টি কনসালটেন্টসহ ১৩০ টি পদ খালি, চিকিৎসাসেবা ব্যহত

শৈলকুপায় হত্যাচেষ্টা মামলার আসামী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মেহেদীকে মাদক সেবনের দায়ে ৭ মাসের কারাদণ্ড

ফখরুদ্দিন হৃদয় ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপায় সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মেহেদী হাসানকে মাদক সেবনের দায়ে ৭ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
এসময় আরও দুজন মাদকসেবিকে একই ধারায় সাজা দেওয়া হয়েছে।
পুলিশ জানায় ২০২৪ সালের ৩০ জুন দেবতলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে দিগনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সন্ত্রাসী ও মাদক কারবারি মেহেদী হাসান শৈলকুপা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আলমগীর অরণ্যকে তার ব্যবসা প্রতিষ্ঠানে দুই সহযোগীসহ হত্যাচেষ্টা চালায়।
রোববার (২৩ আগস্ট) শৈলকুপা থানা পুলিশ পরিচালিত নিয়মিত মাদকবিরোধী অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৩ মাদকসেবিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ডের রায় ঘোষণা করেন।
​দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার হাবিবপুর গ্রামের প্রেম সরকারের ছেলে প্রান্ত সরকার (২৩), দেবতলা গ্রামের মোঃ মতিয়ার রহমানের ছেলে মোঃ মেহেদী হাসান (২৭) এবং বৃত্তিদেবি রাজনগর গ্রামের শ্রী বিনয় কুমার বিশ্বাসের ছেলে শ্রী বিপ্লব কুমার বিশ্বাস (২৪)।
​পুলিশ সূত্রে জানা যায়, ২৩ আগস্ট শৈলকুপা থানার অফিসার ও ফোর্সের যৌথ দল দিন ও রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবনকালে হাতেনাতে তাদের আটক করে। পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মামলা দিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
​মামলার বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ১ নং আসামী প্রান্ত সরকারকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ২ নং আসামী মোঃ মেহেদী হাসানকে ৭ মাসের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ নং আসামী শ্রী বিপ্লব কুমার বিশ্বাসকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
​শৈলকুপা থানা পুলিশ জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page