মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
Headline :
হুথিরা তেহরানের নিয়ন্ত্রণে নয়, হরমুজও তাদের নাগালের বাইরে ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক সাংবাদিক নেতা আহমদ আবু জাফরের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন খুলনায় ডিআইজির মতবিনিময় সভা বর্জন প্রশ্ন করার সুযোগ ও ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞার প্রতিবাদে ক্ষোভ ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মাদকবিরোধী অভিযান, আটক ৪ জনের কারাদণ্ড ডিমলায় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান গোপালগঞ্জ সাংবাদিক সাইফুল ইসলামের মাতা আর নেই! আমি তোমার জম মালাকুল মউত আজরাইল। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা খুলনায় ১০০ পরিবারের মাঝে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মশারি বিতরণ

দীর্ঘদিনের স্বপ্ন ‘একতা এক্সপ্রেস’, মধুমতীতে নামলো ১০০ হাতের বাইচ নৌকা

মোঃইকরামুল হাসান হৃদয়

বিশেষ প্রতিনিধি মাগুরাঃ

মাগুরার মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুরে দীর্ঘদিনের স্বপ্ন এবার বাস্তবে রূপ নিয়েছে। মধুমতি নদীতে নামানো হয়েছে প্রায় ১০০ হাত দৈর্ঘ্যের বিশাল বাইচের নৌকা ‘একতা এক্সপ্রেস’। নৌকাটি নদীতে নামানোর পর থেকেই এলাকাজুড়ে দেখা দিয়েছে আনন্দ-উল্লাস।

দীর্ঘদিনের পরিকল্পনা ও স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন ‘একতা এক্সপ্রেস’-এর মালিক মোঃ লাল্টু শেখ। বিশাল আকৃতির এই বাইচের নৌকা মধুমতির পানিতে নামানোর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তৈরি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

নৌকাটি দেখতে নদীর পাড়ে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। কেউ নৌকাটির সঙ্গে ছবি তুলছেন, আবার কেউ মোবাইল ফোনে ধারণ করছেন স্বপ্ন পূরণের এই আনন্দঘন মুহূর্ত।

স্থানীয়রা জানান,

মধুমতি নদীকে ঘিরে এ অঞ্চলের মানুষের রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য ও আবেগ। আর বাইচের নৌকা সেই ঐতিহ্যেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রায় ১০০ হাত দৈর্ঘ্য ‘একতা এক্সপ্রেস’ নদীতে নামায় সেই পুরোনো ঐতিহ্যে যেন নতুন প্রাণের সঞ্চার হয়েছে।

নৌকার মালিক মোঃ লাল্টু শেখের উদ্যোগে তৈরি এই বিশাল বাইচের নৌকা ভবিষ্যতে মধুমতীর বুকে নৌকা বাইচের আয়োজন ও স্থানীয় বিনোদনে নতুন মাত্রা যোগ করবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় এখন ‘একতা এক্সপ্রেস’ ঘিরে হরেকৃষ্ণপুরসহ আশপাশের এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। সর্বমোট একই গ্রামে বাইচ নৌকার সংখ্যা তিনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page