ডেস্ক নিউজঃ- আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নে বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম রেজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান এম সিরাজুল ইসলাম মান্নু এবং বিএনপি নেতা মেরিন ইঞ্জিনিয়ার শাহীন পারভেজ। আলোচনায় এসেছে এই তিনজন পদপ্রার্থীর নাম।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি থেকে উল্লেখ্য তিনজন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করেছেন বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে।
তবে দলীয় মনোনয়ন কে পাবে সেই বিষয় এখনও কোনো তথ্য বিএনপি থেকে প্রকাশ করা হয়নি। স্থানীয় উপজেলা থেকেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী।