সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
Headline :
আমি তোমার জম মালাকুল মউত আজরাইল। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা খুলনায় ১০০ পরিবারের মাঝে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মশারি বিতরণ এক পা হারিয়ে থমকে গেছে নন্দীগ্রামের কুমার অজিত পালের জীবন, ভাঙা ঘরে অনাহারে কাটছে পরিবার খুলনায় জাতীয় যুবশক্তির নতুন আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন ও পরিচিতি সভা গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল সুন্দরবনে আত্মসমর্পণ করল আলিফ বাহিনীর ১৫ জলদস্যু কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন কেশবপুর পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান ঢাকায় গ্রেফতার খুলনা আওয়ামী লীগ নেতা আলী আকবর টিপু

খুলনায় ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্র উৎসব নিখোঁজ, সদর থানায় জিডি

 

**মো: আল-মাহফুজ শাওন **

খুলনা মহানগরীর বড় মির্জাপুর এলাকার দৈনিক অনির্বাণের পাশের গলির বাসিন্দা মো. উজ্জল হোসেনের ছেলে, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. উৎসব হোসেন (১২) নিখোঁজ হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, গত রোববার দুপুর প্রায় ৩টার দিকে উৎসব বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

নিখোঁজের পর গত রাতে একটি ইমো নম্বর থেকে পরিবারের কাছে ফোন আসে। পরিবারের দাবি, ফোনে উৎসব শুধু “আম্মু” বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর ওই নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও আর সাড়া পাওয়া যায়নি।

পরিবার আরও জানায়, বাড়ি থেকে বের হওয়ার সময় উৎসব প্রায় ৫ হাজার টাকা সঙ্গে নিয়ে যায়। তার বাবা মো. উজ্জল হোসেন পেশায় একজন মাছ ব্যবসায়ী।

এ ঘটনায় উদ্বিগ্ন পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন। কেউ উৎসবের সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, জিডির ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page