সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
Headline :
আমি তোমার জম মালাকুল মউত আজরাইল। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা খুলনায় ১০০ পরিবারের মাঝে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মশারি বিতরণ এক পা হারিয়ে থমকে গেছে নন্দীগ্রামের কুমার অজিত পালের জীবন, ভাঙা ঘরে অনাহারে কাটছে পরিবার খুলনায় জাতীয় যুবশক্তির নতুন আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন ও পরিচিতি সভা গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল সুন্দরবনে আত্মসমর্পণ করল আলিফ বাহিনীর ১৫ জলদস্যু কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন কেশবপুর পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান ঢাকায় গ্রেফতার খুলনা আওয়ামী লীগ নেতা আলী আকবর টিপু

অভয়নগরে সাপের কামড়ে শিশুর মৃত্যু; শোকের ছায়া পরিবার ও এলাকায়

 

যশোরের অভয়নগর উপজেলায় সাপের কামড়ে জেরিন সুলতানা (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার বাসিন্দা জসিম উদ্দিনের কন্যা। এ হৃদয়বিদারক ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সাপের কামড়ের পর জেরিনকে বাঁচানোর জন্য পরিবারের সদস্যরা সর্বাত্মক চেষ্টা চালান। তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। একমাত্র সন্তান নয় হলেও পরিবারের অত্যন্ত আদরের এই শিশুর আকস্মিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।
স্থানীয়রা জানান, গ্রামীণ এলাকায় বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় প্রায়ই এমন দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই সচেতনতা বৃদ্ধি, বসতবাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সাপের দংশনের ঘটনায় দ্রুত চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে তারা মনে করেন।
শিশু জেরিন সুলতানার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page