শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
Headline :
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অভয়নগর প্রেমবাগ ইউনিয়ন বিএনপি থেকে তিনজন মনোনয়ন প্রত্যাশী মাগুরায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদে কমিটির সভাপতি আটক রাজশাহী মহানগরীতে সাংবাদিকে এলোপাথাড়ি ভাভে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা  আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার। খুলনায়  বাড়ি দখলের চেষ্টা ও অবরুদ্ধ করার অভিযোগ, আতঙ্কে দুই শিশুসহ তিন নারী রাজশাহীতে বিভিন্ন এলাকায় অন্ধ স্ত্রীকে নিয়ে রাস্তায় , রাস্তায় সাহায্য তুলে ছাইদুল কেশবপুরে ইয়াবাসহ দুইজন গ্রেফতার নওয়াপাড়ায় ইজিবাইক উল্টে নিহত ১, চালক পলাতক খুলনায় লেক থেকে মাদ্রাসাছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার

রোটার‍্যাক্ট ক্লাব অব নওয়াপাড়ার ২০২৬-২৭ বর্ষের নেতৃত্বে মুহিব্বুল্লাহিল মাহিদ ও ইমরুল কায়েস

নিজস্ব প্রতিবেদকঃ

রোটারি ইন্টারন্যাশনালের নতুন রোটারি বর্ষ ২০২৬-২৭ উপলক্ষে রোটার‍্যাক্ট ক্লাব অব নওয়াপাড়া তাদের নতুন বোর্ড অব ডিরেক্টরস ঘোষণা করেছে। ঘোষিত ১৮ সদস্যের পরিচালনা পর্ষদে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন মুহিব্বুল্লাহিল মাহিদ এবং ক্লাব সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন এমডি. ইমরুল কায়েস।
রোটারি ইন্টারন্যাশনালের প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি বছর ১ জুলাই থেকে নতুন রোটারি বর্ষ শুরু হয় এবং ৩০ জুন তা সমাপ্ত হয়। নতুন বর্ষকে কেন্দ্র করে বিশ্বের সব রোটারি ও রোটার‍্যাক্ট ক্লাবে নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করে।

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত রোটার‍্যাক্ট ক্লাব অব নওয়াপাড়া দীর্ঘদিন ধরে অভয়নগরসহ আশপাশের এলাকায় যুব নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবা, শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা, পরিবেশ সংরক্ষণ, রক্তদান কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ পরিচালনা করে আসছে। ক্লাবটি রোটারি ক্লাব অব নওয়াপাড়া-এর সহযোগী সংগঠন হিসেবে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২-এর আওতায় কার্যক্রম পরিচালনা করে।
নবনির্বাচিত প্রেসিডেন্ট মুহিব্বুল্লাহিল মাহিদের নেতৃত্বে এক বছরের জন্য এই বোর্ড ক্লাবের প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করবে। নতুন বোর্ডে বিভিন্ন দায়িত্বে ১৮ জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন, যারা ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সমাজসেবামূলক উদ্যোগ সম্প্রসারণে কাজ করবেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি মুহিব্বুল্লাহিল মাহিদ বলেন, “রোটার‍্যাক্টের মূল শক্তি হলো সেবার মাধ্যমে নেতৃত্ব তৈরি করা। অভিজ্ঞতা ও নতুন প্রজন্মের সমন্বয়ে আমরা এমন কিছু উদ্যোগ গ্রহণ করতে চাই, যা স্থানীয় সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।”
অন্যদিকে ক্লাব সেক্রেটারি এমডি. ইমরুল কায়েস বলেন, “সুশৃঙ্খল প্রশাসনিক কার্যক্রম, সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং কার্যকর সমন্বয়ের মাধ্যমে একটি সক্রিয় ও উদাহরণযোগ্য রোটার‍্যাক্ট ক্লাব গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
ক্লাবের সাবেক সদস্য ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের হাত ধরে রোটার‍্যাক্ট ক্লাব অব নওয়াপাড়া আগামী রোটারি বর্ষে সেবামূলক কার্যক্রম, সদস্য উন্নয়ন এবং সামাজিক উদ্যোগে নতুন মাত্রা যোগ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page