শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান: গড়েয়া চোঙ্গাখাতায় মাদক সম্রাট রাকিব আটক খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, মূল আসামি গ্রেপ্তার কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া খুলনায় একই বাড়িতে ফের গুলিবর্ষণ, দেশীয় অস্ত্র দিয়ে প্রধান ফটকে হামলা মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ! খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন খুলনার পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমানকে সিআইডিতে বদলি, কেএমপিতে আসছেন আসফিকুজ্জামান আকতার

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর উদ্দেশ্যে পত্নীতলা ও নজিপুরের নেতাকর্মীদের বিশাল বহর

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: আব্দুল আজিজ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর নজিপুরে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভা শেষে নজিপুর ও পত্নীতলার বিভিন্ন এলাকা থেকে জেলা সদরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি, যুবদল ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আজ ২৭ অক্টোবর ২০২৬ তারিখে নজিপুরে স্থানীয় যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা সফলভাবে সম্পন্ন হয়। পরবর্তীতে নওগাঁ জেলা যুবদলের মূল সমাবেশকে সাফল্যমণ্ডিত ও সার্থক করে তুলতে নজিপুর ও পত্নীতলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সুশৃঙ্খল বহর নিয়ে নওগাঁর উদ্দেশ্যে রওনা হন। এই কর্মসূচিতে পত্নীতলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও নজিপুর পৌরসভার সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
উক্ত বর্ণাঢ্য যাত্রা ও সর্বাঙ্গীন কর্মসূচির নেতৃত্বে ছিলেন—
মোঃ বায়েজীদ রায়হান (শাহিন)
যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী উত্তরাঞ্চল ফোরাম, কেন্দ্রীয় কমিটি; সাধারণ সম্পাদক, নজিপুর পৌর বিএনপি, নওগাঁ এবং সাবেক আহ্বায়ক, পত্নীতলা উপজেলা যুবদল, নওগাঁ।
কর্মসূচিতে উপস্থিত ছিলে
তোফাজ্জল হোসেন (চেয়ারম্যান, শিহাড়া ইউনিয়ন পরিষদ)
মোছাঃ আবু তাহের চৌধুরী (ভি,পি মন্টু)
আনোয়ার হোসেন
নওগাঁর উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রাক্কালে নেতৃবৃন্দ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া সংগঠন যুবদল রাজপথের আন্দোলন-সংগ্রামে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আজ নজিপুর ও পত্নীতলার সর্বস্তরের ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে নওগাঁর উদ্দেশ্যে যাত্রা করছে।”
রওয়ানা দেওয়ার মুহূর্তে বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে আসা নেতাকর্মীদের স্লোগান, ব্যানার ও ফেস্টুনে নজিপুর ও পত্নীতলার রাজপথ এক উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page