মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Headline :
রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ। হাফিজ মাছুম আহমদ দুধরচকী ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা ও রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান বিএনপির ঠাকুরগাঁওয়ে সরকারি বক্ষব্যাধি ক্লিনিকে মাদক সেবন, দুইজনের কারাদণ্ড আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নওয়াপাড়া পৌরসভায় আইন অমান্য করে গৃহ নির্মাণ পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরালেন খুলনা পুলিশ সুপার খুলনা জেলার নবাগত দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার সরকার ওমর ফারুক চাঞ্চল্যকর ইসমাইল শেখ হত্যা মামলার রহস্য উদঘাটন, বিদেশি পিস্তল-গুলি ও গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার; গ্রেফতার ৩ ভোলায় সহায়তার হাত ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শৈলকুপায় হত্যাচেষ্টা মামলার আসামী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মেহেদীকে মাদক সেবনের দায়ে ৭ মাসের কারাদণ্ড

বাউফলে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ শামীম চৌধুরী

 

মোঃ মামুন হোসাইন,স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর বাউফলে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রদল। শনিবার (২২ আগস্ট) বাউফল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জিপিএ-৫ পাওয়া ১২৯ শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী নিয়াজ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলা সম্পর্কিত পরামর্শমূলক বক্তব্য দেন পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মিজানুর রহমান লিটু এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদার।

এসময় বক্তারা , বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় শিক্ষার্থীদের জন্য আনন্দময় শিক্ষা ব্যবস্থার যে অঙ্গীকার রয়েছে, তা বাস্তবায়নে সরকার ইতোমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম ও সোনালি আঁশ পাটের তৈরি স্কুল ব্যাগ তৈরির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তারা।

এ সময় কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা, বিভিন্ন শিক্ষা উপকরণ, স্কুল ব্যাগ ও উন্নতমানের খাবার বিতরণ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page