শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

মো: আল-মাহফুজ শাওন
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় জারি হওয়া ওয়ারেন্টের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

এর আগে একই দিন সকালে রাজধানীর একটি মামলায় আদালতে হাজিরা দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লতিফ সিদ্দিকী জানিয়েছিলেন, শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি আরও বলেন, গ্রেপ্তার না করা হলে আগামী সপ্তাহে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করবেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page