শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান: গড়েয়া চোঙ্গাখাতায় মাদক সম্রাট রাকিব আটক খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, মূল আসামি গ্রেপ্তার কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া খুলনায় একই বাড়িতে ফের গুলিবর্ষণ, দেশীয় অস্ত্র দিয়ে প্রধান ফটকে হামলা মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ! খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন খুলনার পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমানকে সিআইডিতে বদলি, কেএমপিতে আসছেন আসফিকুজ্জামান আকতার

রক্তাক্ত ১৯ নভেম্বর: মহম্মদপুরে তিন শহীদের আত্মত্যাগের অমর গাথা

মোঃ ইকরামুল হাসান |মাগুরা

একাত্তরের মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে রক্তে ভেজা এক স্মরণীয় দিন ১৯ নভেম্বর। মাগুরার মহম্মদপুর উপজেলাকে শত্রুমুক্ত করতে গিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন তিন বীর মুক্তিযোদ্ধা। তাঁদের আত্মত্যাগ ও বীরত্বগাথা আজও ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে।

শহীদ তিন বীর হলেন—দুই সহোদর ভাই হাবিবুর রহমান মহম্মদ ও আহমদ হোসেন এবং যশোর সদর উপজেলার সাতঘাটা-কামালপুর গ্রামের ইপিআর সদস্য মহম্মদ উল্লাহ। মহম্মদ উল্লাহ পরবর্তীতে ‘বীর বিক্রম’ উপাধিতে ভূষিত হন।

জানা যায়, ১৯৭১ সালের অক্টোবর মাসের প্রথম দিকে পাকিস্তানি সেনারা স্থানীয় রাজাকারদের সহযোগিতায় তৎকালীন মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে একটি স্থায়ী ক্যাম্প স্থাপন করে। ওই ক্যাম্পকে কেন্দ্র করে মহম্মদপুরকে হানাদারমুক্ত করতে মুক্তিযোদ্ধারা চূড়ান্ত আক্রমণের পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী, ১৮ নভেম্বর দিবাগত রাতে উপজেলা সদর থেকে দক্ষিণ-পশ্চিমে প্রায় সাত কিলোমিটার দূরে বামনা বাজারে সমবেত হন মুক্তিযোদ্ধারা। ফজরের আজানের প্রায় আধা ঘণ্টা আগে পাকিস্তানি ক্যাম্প লক্ষ্য করে আক্রমণ শুরু হয়। দুই পক্ষের মধ্যে তীব্র ও দীর্ঘস্থায়ী গোলাগুলি চলে।

একপর্যায়ে হানাদার বাহিনীর লাগাতার ও ভারী গোলাবর্ষণের মুখে কৌশলগত কারণে মুক্তিযোদ্ধারা পিছু হটার সিদ্ধান্ত নেন। ঠিক তখনই ঘটে মর্মান্তিক ঘটনা। শত্রুপক্ষের একটি বুলেট সরাসরি আঘাত করে আহমদ হোসেনের মাথায়। ছোট ভাইয়ের এমন অবস্থা দেখে বড় ভাই মহম্মদ হোসেন নিজের জীবনের মায়া ত্যাগ করে তাঁকে বাঁচাতে ছুটে যান। কিন্তু মুহূর্তের মধ্যেই পাকিস্তানি সেনাদের গুলিতে তিনিও গুরুতরভাবে আক্রান্ত হন। গুলিবিদ্ধ অবস্থায় দুই ভাই পরস্পরকে শক্ত করে জড়িয়ে ধরে পুকুরের পানিতে তলিয়ে যান। সেখানেই তাঁরা শহীদ হন।

এদিকে, বীরত্বের সঙ্গে লড়াই করতে গিয়ে শহীদ হন ইপিআর সদস্য মহম্মদ উল্লাহ। এই তিন শহীদের রক্তে রঞ্জিত হয় মুক্তিযুদ্ধের সেই রণাঙ্গন।

পরবর্তীতে শহীদ তিন বীরের মরদেহ উপজেলার নাগড়ীপাড়া গ্রামে পাশাপাশি সমাহিত করা হয়। তাঁদের স্মৃতি চিরস্মরণীয় করে রাখতে মহম্মদপুর উপজেলা পরিষদ শহীদ আহমদ-মহম্মদ মার্কেট এবং উপজেলা সদর থেকে নাগড়ীপাড়া অভিমুখী সড়কটির নামকরণ করেছে ‘আহমদ-মহম্মদ সড়ক’।

মহান মুক্তিযুদ্ধে এই তিন শহীদের আত্মত্যাগ মহম্মদপুরের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁদের বীরত্ব, সাহস ও দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার চেতনা ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page