শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান: গড়েয়া চোঙ্গাখাতায় মাদক সম্রাট রাকিব আটক খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, মূল আসামি গ্রেপ্তার কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া খুলনায় একই বাড়িতে ফের গুলিবর্ষণ, দেশীয় অস্ত্র দিয়ে প্রধান ফটকে হামলা মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ! খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন খুলনার পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমানকে সিআইডিতে বদলি, কেএমপিতে আসছেন আসফিকুজ্জামান আকতার

বিজয়ের পর মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন ফয়সল আমিন

 

রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর ভোটার ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। একই সঙ্গে মানুষের বিশ্বাসের মর্যাদা রক্ষা, সুখে-দুঃখে পাশে থাকা এবং ঠাকুরগাঁওয়ের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নির্বাচনে সহযোগিতাকারী সবার প্রতি ধন্যবাদ জানান তিনি।
ফেসবুক পোস্টে মির্জা ফয়সল আমিন লেখেন, ‘আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহর।’ বিজয়ের পেছনে মানুষের ভালোবাসা, মায়েদের দোয়া, ভাইদের সমর্থন, বোনদের শুভকামনা এবং দলের সহযোদ্ধাদের অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করে তিনি সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
তিনি আরও লেখেন, বিজয়ের আনন্দের চেয়েও বড় হলো মানুষের বিশ্বাসের মর্যাদা রাখা। মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, তাদের প্রত্যাশা পূরণ এবং ঠাকুরগাঁওয়ের উন্নয়নে কাজ করাই হবে তাঁর প্রধান অঙ্গীকার।
নিজের অনুভূতি প্রকাশ করে ফয়সল আমিন বলেন, ‘আপনাদের ভালোবাসা আমার প্রেরণা, আপনাদের বিশ্বাস আমার শক্তি, আর ঠাকুরগাঁও আমার হৃদয়ের ঠিকানা।’
পোস্টের শেষাংশে সবার দোয়া ও ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি লেখেন, ‘সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাব, ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মির্জা ফয়সল আমিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৩৩৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page