শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান: গড়েয়া চোঙ্গাখাতায় মাদক সম্রাট রাকিব আটক খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, মূল আসামি গ্রেপ্তার কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া খুলনায় একই বাড়িতে ফের গুলিবর্ষণ, দেশীয় অস্ত্র দিয়ে প্রধান ফটকে হামলা মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ! খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন খুলনার পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমানকে সিআইডিতে বদলি, কেএমপিতে আসছেন আসফিকুজ্জামান আকতার

ঝিনাইদহের জ্যেষ্ঠ সাংবাদিক আনোয়ার হোসাইন আর নেই

 ফখরুদ্দিন হৃদয় ঝিনাইদহঃ

ঝিনাইদহের ঝিনাইদহের সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, ঝিনাইদহ প্রেস ইউনিটের সাধারণ সম্পাদক বি এম আনোয়ার হোসাইন আর নেই। সোমবার (২৬ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৫০ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন বি এম আনোয়ার হোসাইন। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সোমবার আসর নামাজের পর ঝিনাইদহ শহরের শেখপাড়া হামদহ এলাকায় তাঁর নিজ বাসভবন প্রাঙ্গণে জানাজা ও দাফনের আয়োজন করা হয় বলে জানা গেছে।
বি এম আনোয়ার হোসাইন দুই দশকেরও বেশি সময় ধরে ঝিনাইদহের সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি জেলার অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘দীপায়ন সংস্কৃতি চর্চা কেন্দ্র’ বা ‘দীপায়ন সাংস্কৃতিক একাডেমি’র প্রতিষ্ঠাতা ছিলেন। সাংবাদিকতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি স্থানীয় অঙ্গনে পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page