মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
Headline :
হুথিরা তেহরানের নিয়ন্ত্রণে নয়, হরমুজও তাদের নাগালের বাইরে ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক সাংবাদিক নেতা আহমদ আবু জাফরের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন খুলনায় ডিআইজির মতবিনিময় সভা বর্জন প্রশ্ন করার সুযোগ ও ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞার প্রতিবাদে ক্ষোভ ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মাদকবিরোধী অভিযান, আটক ৪ জনের কারাদণ্ড ডিমলায় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান গোপালগঞ্জ সাংবাদিক সাইফুল ইসলামের মাতা আর নেই! আমি তোমার জম মালাকুল মউত আজরাইল। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা খুলনায় ১০০ পরিবারের মাঝে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মশারি বিতরণ

ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক

 

রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে অটোরিকশায় তুলে নির্জন স্থানে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সুজন নামে এক অটোচালকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনার সূত্রপাত হয় বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, অটোরিকশায় করে ওই তরুণীকে সদরের জগন্নাথপুর ইউনিয়নের সেগুন বাগান এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর ভুক্তভোগী তরুণীকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত অটোচালক সুজনকে আটক করে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি ঘটনার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে পুলিশের পরবর্তী পদক্ষেপ ও তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page