সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
Headline :
আমি তোমার জম মালাকুল মউত আজরাইল। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা খুলনায় ১০০ পরিবারের মাঝে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মশারি বিতরণ এক পা হারিয়ে থমকে গেছে নন্দীগ্রামের কুমার অজিত পালের জীবন, ভাঙা ঘরে অনাহারে কাটছে পরিবার খুলনায় জাতীয় যুবশক্তির নতুন আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন ও পরিচিতি সভা গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল সুন্দরবনে আত্মসমর্পণ করল আলিফ বাহিনীর ১৫ জলদস্যু কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন কেশবপুর পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান ঢাকায় গ্রেফতার খুলনা আওয়ামী লীগ নেতা আলী আকবর টিপু

কেশবপুর পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

 

কেশবপুর(যশোর) প্রতিনিধিঃ
যশোরের কেশবপুর পৌর শহরের বিভিন্ন ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার সকাল থেকে শুরু দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।

পৌর শহরের যানজট নিরসন এবং পথচারীদের চলাচলের পথ সুগম করার জন্য ফুটপাতে গড়ে ওঠা অবৈধ ও অস্থায়ী দোকানপাট অপসারণ এবং ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন, পৌর নির্বাহী কর্মকর্তা আবুল ফজল মো: এনামুল হক সহ থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ ব্যাপারে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, পৌর শহরের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা আইনগত অপরাধ। শহরের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করার লক্ষে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। পৌর শহর এলাকায় মহাসড়কের উপর যন্ত্রতন্ত্র গাড়ী পার্কিং এবং দু’পাশের ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। ব্যবসায়ীরা নিজ উদ্যোগে ফুটপাত থেকে তাদের অবৈধ স্থাপনা বা দোকানপাট সরিয়ে না নিলে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ স্থাপনা অপসারণ এবং দখলবাজদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page