মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Headline :
হুথিরা তেহরানের নিয়ন্ত্রণে নয়, হরমুজও তাদের নাগালের বাইরে ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক সাংবাদিক নেতা আহমদ আবু জাফরের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন খুলনায় ডিআইজির মতবিনিময় সভা বর্জন প্রশ্ন করার সুযোগ ও ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞার প্রতিবাদে ক্ষোভ ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মাদকবিরোধী অভিযান, আটক ৪ জনের কারাদণ্ড ডিমলায় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান গোপালগঞ্জ সাংবাদিক সাইফুল ইসলামের মাতা আর নেই! আমি তোমার জম মালাকুল মউত আজরাইল। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা খুলনায় ১০০ পরিবারের মাঝে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মশারি বিতরণ

সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর গ্রেপ্তার

রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে তিন বছর বয়সী এক শিশুকে নির্জন স্থানে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ১৩ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া শিশুটিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত কিশোরকে দিনাজপুরের বীরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে ভূল্লী থানা পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ভূল্লী উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের লাউথুতি নরেশ মেম্বারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় শিশুটি বাড়িতে খেলছিল। পাশের বাড়ির একটি শিশুর ডাকে সে বাইরে খেলতে যায়। একপর্যায়ে সবার অগোচরে অভিযুক্ত কিশোর হৃদয় বর্মন শিশুটিকে বাড়ির পেছনের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
শিশুটির চিৎকার শুনে তার মা ঘটনাস্থলে ছুটে গেলে অভিযুক্ত কিশোর পালিয়ে যায় বলে পরিবারের দাবি।
ঘটনার পর শিশুটি বাড়িতেই ছিল। পরে বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
পুলিশ জানায়, অভিযুক্ত হৃদয় বর্মন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের দেউলি রথবাজার এলাকার বৈশাখু বর্মনের ছেলে। সে ভূল্লীতে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল বলে জানা গেছে।
এ ঘটনায় ভূল্লী থানায় মামলা হয়েছে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ৩ অক্টোবর শনিবার ভোরে দিনাজপুরের বীরগঞ্জ এলাকা থেকে হৃদয় বর্মনকে গ্রেপ্তার করে।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে৩অক্টোবর ভোররাতে বীরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিশুটির পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

রহমত আরিফ ঠাকুরগাঁও
০১৭৪০৮৬১০৮০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page