শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান: গড়েয়া চোঙ্গাখাতায় মাদক সম্রাট রাকিব আটক খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, মূল আসামি গ্রেপ্তার কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া খুলনায় একই বাড়িতে ফের গুলিবর্ষণ, দেশীয় অস্ত্র দিয়ে প্রধান ফটকে হামলা মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ! খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন খুলনার পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমানকে সিআইডিতে বদলি, কেএমপিতে আসছেন আসফিকুজ্জামান আকতার

অভয়নগরে ১০ মামলার পলাতক শীর্ষ মাদক ব্যবসায়ী ‘মাদক কামরুল’ গ্রেপ্তার

ইসরাফিল হোসেন

অভয়নগর যশোরঃ

যশোরের অভয়নগরে চাঞ্চল্যকর শীর্ষ মাদক ব্যবসায়ী কামরুল ইসলাম ওরফে ‘মাদক কামরুল’কে গ্রেপ্তার করেছে অভয়নগর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে এসআই গোলাম রসুলের নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ অভিযানে নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।
​গ্রেপ্তারকৃত কামরুল ইসলাম গুয়োখালো এলাকার মৃত আব্দুল গনীর ছেলে। তিনি নওয়াপাড়া পৌর বাস্তুহারা লীগের সভাপতি এবং ৬ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
​পুলিশ সূত্রে জানা যায়, আটক কামরুল ইসলামের বিরুদ্ধে অভয়নগর থানাসহ বিভিন্ন থানায় অন্তত ১০টি মাদকের মামলা রয়েছে। সম্প্রতি যশোর জেলা পুলিশ মাদক ব্যবসায়ীদের যে তালিকা প্রকাশ করেছিল, তাতে কামরুল ইসলামকে ধরিয়ে দেওয়ার জন্য ২৫ হাজার টাকা পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতারে তৎপর ছিল।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান জানান, অসংখ্য মাদক মামলার পলাতক আসামি কামরুল ইসলাম ওরফে মাদক কামরুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page