মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
Headline :
হুথিরা তেহরানের নিয়ন্ত্রণে নয়, হরমুজও তাদের নাগালের বাইরে ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক সাংবাদিক নেতা আহমদ আবু জাফরের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন খুলনায় ডিআইজির মতবিনিময় সভা বর্জন প্রশ্ন করার সুযোগ ও ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞার প্রতিবাদে ক্ষোভ ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মাদকবিরোধী অভিযান, আটক ৪ জনের কারাদণ্ড ডিমলায় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান গোপালগঞ্জ সাংবাদিক সাইফুল ইসলামের মাতা আর নেই! আমি তোমার জম মালাকুল মউত আজরাইল। হাফিজ মাছুম আহমদ দুধরচকী। কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মত বিনিময় সভা খুলনায় ১০০ পরিবারের মাঝে নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মশারি বিতরণ

খুলনায় তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ চিংড়ি পলাশের স্ত্রী গ্রেপ্তার

মো: আল-মাহফুজ শাওন , খুলনা:

খুলনা নগরীতে তিনটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ টিকলি মাক্কি রানী (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি শীর্ষ সন্ত্রাসী পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশের স্ত্রী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিংড়ি পলাশের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িটি থেকে তিনটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে সেখান থেকে পলাশের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে টিকলি মাক্কি রানী দাবি করেছেন, স্বামী গ্রেপ্তার হওয়ার পর দুই সন্তানকে নিয়ে ঢাকায় চলে যান এবং একটি পোশাক কারখানায় চাকরি শুরু করেন। স্বামীর সংসারে ফিরতে না চাইলেও তার ভাসুর জামিনের বিষয়ে মিথ্যা তথ্য দিয়ে তাকে খুলনায় নিয়ে আসেন। উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে নিজের সম্পৃক্ততা নেই বলেও তিনি দাবি করেছেন।

ডিবির এই কর্মকর্তা বলেন, পলাশের বাড়ি থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হওয়ায় তার স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে। তবে উদ্ধার হওয়া অস্ত্রগুলো পলাশের বড় ভাইয়ের সংগ্রহে ছিল বলে ধারণা করছে পুলিশ।

চিংড়ি পলাশের বিরুদ্ধে ১২ মামলা

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৭ ডিসেম্বর যশোর থেকে র‌্যাব-৬-এর অভিযানে গ্রেপ্তার হন শীর্ষ সন্ত্রাসী পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

অভিযোগ রয়েছে, চিংড়ি পলাশ খুলনা ও আশপাশের জেলার চিংড়ি ঘের মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন। তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে সোনাডাঙ্গা থানায় আটটি হত্যা মামলা রয়েছে। এ ছাড়া মাদক, চাঁদাবাজি, মারামারি ও বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page