শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান: গড়েয়া চোঙ্গাখাতায় মাদক সম্রাট রাকিব আটক খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, মূল আসামি গ্রেপ্তার কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া খুলনায় একই বাড়িতে ফের গুলিবর্ষণ, দেশীয় অস্ত্র দিয়ে প্রধান ফটকে হামলা মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ! খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন খুলনার পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমানকে সিআইডিতে বদলি, কেএমপিতে আসছেন আসফিকুজ্জামান আকতার

সাপাহারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

হারুনুর রশিদ,

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে মা ও অভিভাবক সমাবেশ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা, এমপি পত্নী ফরিদা বেগম,  উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সরোয়ার জাহান চৌধুরী (লাবু) দপ্তর সম্পাদক মো. রবিউল হক চৌধুরী (রবি)। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের পাশাপাশি তাদের অভিভাবকদের অংশগ্রহণে আয়োজিত সমাবেশে শিশুদের পড়াশোনা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, তাদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং বিদ্যালয়-অভিভাবকদের মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয় গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page