শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান: গড়েয়া চোঙ্গাখাতায় মাদক সম্রাট রাকিব আটক খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, মূল আসামি গ্রেপ্তার কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া খুলনায় একই বাড়িতে ফের গুলিবর্ষণ, দেশীয় অস্ত্র দিয়ে প্রধান ফটকে হামলা মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ! খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন খুলনার পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমানকে সিআইডিতে বদলি, কেএমপিতে আসছেন আসফিকুজ্জামান আকতার

অতিরিক্ত দামে সার বিক্রি, শ্রীপুরে ডিলারকে এক লাখ টাকা জরিমানা

মোঃইকরামুল হাসান হৃদয়

বিশেষ প্রতিনিধিঃ

মাগুরার শ্রীপুর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাকোল পুরাতন বাজারে মেসার্স মা ট্রেডার্স নামের একটি সার ও বীজের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক লিটন কুমার সাহাকে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত প্রতি বস্তা ডিএপি সারের মূল্য ১ হাজার ৫০ টাকা। তবে অভিযানের সময় মেসার্স মা ট্রেডার্সে একই সার ১ হাজার ৪৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছিল। এতে প্রতি বস্তায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৪০০ টাকা বেশি নেওয়ার বিষয়টি ধরা পড়ে।

অভিযানকালে আরও দেখা যায়, অতিরিক্ত দামে সার বিক্রির পাশাপাশি ক্রেতাদের কোনো ভাউচার দেওয়া হচ্ছিল না। এছাড়া বিক্রয় রেজিস্টারেও সার বিক্রির তথ্য যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি।

এ সময় প্রতিষ্ঠানটিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশকও পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দাবি, মেয়াদোত্তীর্ণ ও ড্যামেজ পণ্যের প্যাকেট খুলে সেগুলো খোলা বাজারে বিক্রির প্রমাণও পাওয়া গেছে।

মাগুরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, মেসার্স মা ট্রেডার্সের মালিককে এর আগেও সতর্ক করা হয়েছিল। এরপরও একই ধরনের অনিয়ম অব্যাহত রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটির মালিক লিটন কুমার সাহাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি, ক্রেতাদের ভাউচার প্রদান এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারজাত না করার বিষয়ে সতর্ক করেন।

কৃষকের উৎপাদন খরচ কমানো এবং ন্যায্যমূল্যে কৃষি উপকরণ নিশ্চিত করতে বাজার তদারকি আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page