শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান: গড়েয়া চোঙ্গাখাতায় মাদক সম্রাট রাকিব আটক খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, মূল আসামি গ্রেপ্তার কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া খুলনায় একই বাড়িতে ফের গুলিবর্ষণ, দেশীয় অস্ত্র দিয়ে প্রধান ফটকে হামলা মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ! খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন খুলনার পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমানকে সিআইডিতে বদলি, কেএমপিতে আসছেন আসফিকুজ্জামান আকতার

মরমী কবি উকিল , বাউল নাকি মুন্সী?

আবু বকর সিদ্দিক

আমাদের সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপটে ইসলাম ধর্ম ও বাউল সাধনাকে বিপরীত মেরুর দুই জিনিস হিসেবে দেখা হয়। কিন্তু, মরমী কবি উকিল মুন্সী ছিলেন তার ব্যতিক্রম।

ছিলেন মসজিদের ইমাম আবার একইসাথে লিখেছেন অসংখ্য তত্ত্ব ও বিচ্ছেদী গান।
একইসাথে মসজিদের ইমামতি ও মরমী বাউল সাধনা করে কাটিয়েছেন পুরো জীবন। চলুন এই ব্যতিক্রমী মানুষ সম্পর্কে কিছু জেনে আসা যাক।

আধ্যাত্মিক সাধক ,মরমী বাউল উকিল মুন্সি নেত্রকোনার জেলার খালিয়াজুরী উপজেলার নূরপুর বোয়ালী গ্রামে ১৮৮৫ সালে ১১ জুন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গোলাম রসুল আকন্দ। মায়ের নাম উকিলুন নেছা বা উকিলের মা।
মাত্র ১০ বছর বয়সে পিতৃহারা হন তিনি। মায়ের বিয়ে হয় অন্যত্র।
এতিম শিশু উকিল তার বাবার ফুফাত ভাই মোহনগঞ্জ উপজেলার জালালপুর গ্রামের কাজী আলিম উদ্দিনের বাড়িতে চলে আসেন।

উকিল তার ডাক নাম, আসল নাম ছিলো আব্দুল হক আকন্দ। মায়ের নামানুসারে তার নাম হয় উকিল আর তৎকালীন সময়ে ইমাম সাহেবদেকরে মুন্সী বলে আখ্যায়িত করা হতো ফলে তার নাম হয় উকিল মুন্সী। শৈশবে তিনি মক্তবে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। তৎকালীন সময়ে মূলত এই মক্তবই ছিলো এখনকার মাদ্রাসার মৌলিক রূপ। এখানেই তিনি ইসলামের মৌলিক বিষয়গুলো শিক্ষালাভ করেন।

হাওর-বাওর ও নদী বিধৌত নেত্রকোনার ওই অঞ্চল ছিলো ধর্ম আর লোকজ সংস্কৃতির এক অবাধ মেলবন্ধন। ফলে এরমধ্যেই তিনি ওই অঞ্চলের লোকসংস্কৃতির সাথে জড়িয়ে পড়েন। নেত্রকোনার বিখ্যাত ঘেটু গানের দলের সাথে তিনি যুক্ত ছিলেন বলেও জানা যায়।

পেশাগত জীবনে তিনি জালালপুরের পার্শ্ববর্তী গ্রাম জৈনপুর বড় মসজিদে ইমামতি করতেন। পাশাপাশি ছোট বাচ্চাদেরকে নিয়ে পরিচালনা করতেন মক্তব।

৩১ বছর বয়সে জালালপুর গ্রামের লবু হোসেনের কন্যা হামিদা খাতুন (‘লাবুশের মা’র) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। জীবনের প্রথম দিকে অনেক বিরোহী গান তিনি রচনা করেন তার এই স্ত্রীকে কেন্দ্র করে।

তার গানকে মূলত ৩ ভাগে ভাগ করা যেতে পারে।
বিরহী বা বিচ্ছেদী গান,দেহতত্ত্বমূলক গান ও ইসলামী গান।১০ বছর বয়সে পিতৃবিয়োগ,মায়ের অন্যত্র বিবাহ,পিতা-মাতা ছাড়া অন্য জায়গায় তার কষ্টের জীবন যাপন,ভালোবাসার মানুষের সাথে তার দূরত্ব এই সবকিছু মিলিয়ে তার মনোজগতের দৃশ্যপটে ধরা দিয়েছে এসব কালজয়ী বিরোহী গানগুলো।
জগৎ, সংসার আর জীবনের মিশ্র গান লিখে এবং নিজের সুরে নিজের কন্ঠে গান গেয়ে মানুষের মনে ঠাঁই করে নেন উকিল মুন্সি। ক্রমান্বয়ে তার গান জনপ্রিয় হতে শুরু করে। অল্প সময়ে বিশাল জলরাশির হাওরাঞ্চলে তার সুর, বাণী ও গায়কী মানুষের মন কেড়ে নেয়। তার গায়কী মানুষকে ব্যাকুল করে তোলে। তিনি হয়ে উঠেন বিখ্যাত বাউল গানের গীতিকার, সুরকার ও গায়ক।তার গানের গুরু ছিলেন বাউল সাধক রশিদ উদ্দিন।তার অসংখ্য গানের মধ্যের আষাঢ় মাইস্যা ভাসা পানি রে, সোনা বন্ধুয়া রে এতো দুঃখ দিলে তুই আমারে, আমার গায়ে যত দুঃখ সয়, ওরে দখিন হাওয়া রে , ভিখারি দুয়িরে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর, মানুষ হওয়া বড় কঠিন ব্যাপার উল্লেখযোগ্য।

 

মধ্য বয়সে গানের বিভিন্ন সারঞ্জাম ছেড়ে উকিল মুন্সীর স্রষ্টার প্রেমে মগ্ন হয়ে ইসলামী দেহতত্ত্ব মূলক গানের দিকে আগ্রহের কারণ হিসেবে বেশ কিছু ঘটনা বর্ণিত আছে।

উকিল মুন্সীর নাতি মাওলানা আবুল বাশার একুশে টিভির এক স্বাক্ষাৎকারে বলেন,একবার কিছু লোক নেত্রকোনার প্রখ্যাত আলেম মাওলানা মনজুরুল হক সাহেবের কাছে এই বলে নালিশ দেন যে ,উকিল মুন্সী ইমামতি করেন,মক্তবে পড়ান আবার গানও গান।এমনকি মসজিদে বসেও গান লেখেন তিনি।”

এটা শুনে মাওলানা মনজুরুল হক সাহেব এক মিলাদের পর উকিল মুন্সীর খোঁজ করেন।তারপর তিনি জিজ্ঞেস করেন ,মুন্সী হয়ে কিভাবে গান গাওয়া যায়?
জবাবে উকিল মুন্সী বলেন ,আমার গান শুনে যদি আপনারা বাদ দিতে বলেন তাহলে আমি আর কখনো গান গাইবো না।

তারপর তিনি উপস্থিত সকলকে গান গেয়ে শোনালে সবাই যারপরনাই মুগ্ধ হন এবং মাওলানা মনজুরুল হক সাহেব বলেন, তার গান সাধারণ কোনো গান নয়।এটা আমাদের ওয়াজের মতই।তার জন্য এতে নিষেধ নেই।

আরেকটা ঘটনা সম্পর্কে জানা যায় যে,একবার তৎকালীন হবিগঞ্জের রিচি দরবার শরীফের পীর সৈয়দ মোজাফফর আহম্মদ সাহেব দাওয়াতী কাজে বা কোনো এক কাজে এসে তার সতীর্থদের নিয়ে উকিল মুন্সীর মসজিদে নামাজ আদায় করেন।

উকিল মুন্সীর গানের ব্যাপারটাও তিনি জানতেন। না নামাজ শেষে ইমাম উকিল মুন্সী এতটাই করুণ ও বিরোহী সূরে মোনাজাত করেন যে পীর মোজাফফর আহম্মদ সহ বাকি মুসল্লিরা কান্না জুড়ে দেন।
পীর সাহেব উকিল মুন্সীর এই অসাধারণ প্রতিভা দেখে মুগ্ধ হন। পীর সাহেব বুঝতে পারেন,তার গান সাধারণ কোনো গান নয়।তার গানে স্রষ্টার প্রতি ভক্তি, ভালোবাসা বিদ্যমান।

তারপর থেকে হবিগঞ্জের পীর মাওলানা মোজাফফর আহম্মদ তাকে শিষ্য বানিয়ে নেন ।
এবং তার অনুপ্রেরণায় তিনি একতারা ছাড়া অন্যসব বাদ্যযন্ত্র ব্যবহার করা বাদ দিয়ে দেন এবং ইসলামী ও দেহতত্ত্বমূলক গানগুলো রচনা করা শুরু করেন।
এই সময়েই মূলত তিনি রচনা করেন তার জীবনের সেরা গানগুলো।

পীর সাহেবের আশীর্বাদ ও নিদের্শনায় হয়ে উঠেন বাংলা সাহিত্যের বিখ্যাত সম্পদ। মানুষ তাকে মসজিদে ইমাম বানিয়ে নিজেদের তার মাধ্যমে মহান প্রভূর বন্দেগী করার তৃপ্তি পেতেন। এক সময় মানুষ গান শুনে স্বপ্ন দেখেছে যৌবনের প্রেম ভালবাসার। বৃদ্ধকালে আল্লাহ প্রেমের গানে দুচোখের পানিতে ভিজেছে পাকা দীর্ঘ লম্বা দাঁড়ি। নামাজে, জানাজায় প্রার্থনায় তিনি নয়নের জলে বুক ভাসিয়েছেন। মানুষও কেঁদেছে অঝোর ধারায়।

উকিল মুন্সীর গানের ভেতর আধ্যাত্মিকতার বিষয়টি ফুটে উঠেছে গভীরভাবে।তার পুত্র, বাউল আব্দুস সাত্তারের স্ত্রী জানান , উকিল মুন্সী একবার তাকে বলেছিলেন, তার গানে যে বন্ধুর কথা উল্লেখ থাকে,সে অন্যকোন বন্ধু নয়। আল্লাহ ছাড়া কেউই বন্ধু হতে পারে না।তিনি আল্লাহর বড় আশেক ছিলেন।

“আমার সোনা বন্ধু আসিয়া ,পাশেতে বসিয়া নয়নের জল আমার মুছিয়া দিবে,এমন শুভদিন আমার কোনদিন হবে”
অনেক বাউলের গানে যেমন “মনের মানুষ,” সাঁই” ” অচিন পাখি”,’পরশি’ শব্দগুলো গভীর ভাবার্থ নিয়ে বিচরণ করে ঠিক তেমনি উকিল মুন্সী তার গানে এই “বন্ধু” শব্দটাও গভীর ভাবার্থ নিয়ে স্রষ্টার প্রতি ইঙ্গিত করে।

“উকিল মুন্সী ও তার গান;অন্তরে অচিন পাখি “শিরোনামে গবেষণা চালিয়ে সাইমন জাকারিয়া উকিল মুন্সীর গান চর্চাকারী আলেয়া বেগম নামে একজন সাধক শিল্পীর খোঁজ পান নেত্রকোনা জেলা কান্দুয়া থানার পানগাও গ্রামে।

উকিল মুন্সীর বেশকিছু গান তার মুখস্থ। উকিল মুন্সীর গানগুলো সংগ্রহের অভাবে সবগুলো গান তিনি পাচ্ছেন না বলে আক্ষেপ জানান।
বিরহী বা বিচ্ছেদী গানের প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি জানান, উকিল মুন্সীর এই গানগুলো মূলত ‘আল্লাহ ও তাঁর রাসূল’এর প্রতি প্রেম থেকে লেখা।

এছাড়াও উকিল মুন্সীর প্রপৌত্র কুলকুল আহমেদ শাহ বলেন,” তিনি গান লিখতেন মূলত আল্লাহর এশকে, রাসূলের এশকে এজন্যই তার গানের কথাগুলোর ভারত্ব এত বেশি”।

যৌবনকালে বিভিন্ন ধরণের বাদ্যযন্ত্র বাজিয়ে গান গেয়ে মাতিয়েছেন যুবক সমাজকে। গানের শব্দ চয়ন, অপূর্ব উপমা হাওরের মাটির স্রোতধারা, ভালবাসা, প্রেম, বিরহের স্বাক্ষর রেখেছেন। খ্যতি অর্জন করা সেই বাদ্যযন্ত্র আর ঝংকার বন্ধ হল এক সময়।
তিনি শেষ বয়সের হদয়পর্শী আবেগমাখা বিরহ বিচ্ছেদ, আধ্যাত্মিক গানে বাদ্যযন্ত্র ব্যবহার না করে খালি ভরাট গলায় গান ‘ঘরের মালিকরে দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর আমার ঘরের মালিক রে’ ‘আমি কই যাই এই সন্ধাকালে’ ইত্যাদি কালজয়ী গানগুলো গেয়েছেন।

তিনি তার বিখ্যাত গান “আষাঢ় মাইস্যা ভাসা পানিরে “গানটিতে বলেছিলেন,উকিল মুন্সী যাবে নাইওর কার্তিক মাসের শেষে রে’

তার সে গান সত্যি হয়। ৯৩ বছর বয়সে সকলকে কাঁদিয়ে এই মহান সাধক কার্তিক মাসের শেষে মোহনগঞ্জের জৈনপুর গ্রামে পরলোকগমন করেন।
বেতাই নদীর তীরে তার সমাধীস্থলে সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি স্মৃতি কমপ্লেক্স নির্মাণ করে দেওয়া হয়েছে।
তার রচিত সহস্রাধিক গান এখনও তার স্মৃতি ধারণ করে। দারুন মেধাবী, সুন্দর অবয়ব, সঙ্গীত ও ধার্মিক প্রতিভা ও সর্বগুণে কীর্তিমান, বিনয়ী এই মানুষটির মুন্সিয়ানার জন্য ‘মুন্সি’ উপাধি পেয়ে মানুষের অন্তরে তার সৃষ্টি যুগ যুগ অমলিন থাকবে।

তিনি চলে গেছেন তবে আমাদের জন্য রেখে গেছেন কিছু অমূল্য উপদেশ,

“স্বর্ণকার সোনা পিটাইয়া, আগুনে পোড়াইয়া
অতি যতনে তারে বানায় অলংকার
মানুষ হওয়া মনরে কঠিন ব্যাপার
মানুষ হওয়া মনরে বড় কঠিন ব্যাপার।”

ও মনরে,
কাম ক্রোধ,লোভ আদি,হিংসা নিন্দা ভয় ইত্যাদি
এসব ছাড়তে পারো যদি মনও রে আমার,
তুমি মায়া নদীর জলে,ডুবিও কৌশলে
কাপড় ভিজে না যেন থাইকো হুঁশিয়ার,
মানুষ হওয়া মনরে বড় কঠিন ব্যাপার।”

মানুষ হওয়া সত্যিই বড় কঠিন ব্যাপার।

তথ্যসূত্র:
সঞ্চয় সরকার, লোকসাহিত্য গবেষক।
কুলকুল আহমেদ শাহ, উকিল মুন্সীর প্রপৌত্র।
মাওঃ আবুল বাশার, উকিল মুন্সীর প্রপৌত্র।
উকিল মুন্সীর ছেলে বাউল আব্দুস সাত্তারের স্ত্রী।
বিশেষ প্রতিবেদন;যমুনা নিউজ।
উকিল মুন্সী ও তার গান;সাইমন জাকারিয়া।

লেখক:
আবু বকর সিদ্দিক
01985801207
mdabubakarsiddique538@gmail.com
পরিচালক, চিন্তাচক্র,চুয়াডাঙ্গা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page