শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান: গড়েয়া চোঙ্গাখাতায় মাদক সম্রাট রাকিব আটক খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, মূল আসামি গ্রেপ্তার কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া খুলনায় একই বাড়িতে ফের গুলিবর্ষণ, দেশীয় অস্ত্র দিয়ে প্রধান ফটকে হামলা মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ! খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন খুলনার পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমানকে সিআইডিতে বদলি, কেএমপিতে আসছেন আসফিকুজ্জামান আকতার

যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত

মেহেদী হাসান রিপন, স্টাফ রিপোর্টার:

যশোর শহরের বেজপাড়ায় মা-বাবার অবিরত দ্বন্দ্ব সইতে না পেরে দোতলার ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ে এক শিশু গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনার শিকার ১২ বছর বয়সী ওই শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শিশুটির বাবা ও মায়ের মধ্যে তীব্র পারিবারিক বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মা-বাবার ঝগড়ায় অতিষ্ঠ ও অভিমানী হয়ে সে বহুতল ভবনের ছাদে উঠে পড়ে এবং সেখান থেকে নিচে লাফ দেয়। বিকট শব্দ ও চিৎকার শুনে আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা তার কাছে ছুটে আসেন।

পরবর্তীকালে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ তাৎক্ষণিক কল করা হলে কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ ও স্বজনরা যৌথভাবে তাকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে শিশুটি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। সেখানকার চিকিৎসক ও পুলিশ জানিয়েছে, ছাদ থেকে পড়ে শরীরে একাধিক আঘাত পেলেও সৌভাগ্যক্রমে তার শারীরিক অবস্থা এখন অনেকটাই শংকামুক্ত। পুরো ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page