শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান: গড়েয়া চোঙ্গাখাতায় মাদক সম্রাট রাকিব আটক খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, মূল আসামি গ্রেপ্তার কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া খুলনায় একই বাড়িতে ফের গুলিবর্ষণ, দেশীয় অস্ত্র দিয়ে প্রধান ফটকে হামলা মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ! খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন খুলনার পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমানকে সিআইডিতে বদলি, কেএমপিতে আসছেন আসফিকুজ্জামান আকতার

বাঘায় স্ত্রীকে কুপিয়ে মারলো স্বামী

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর বাঘায় জুসি বেগম (৩০) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী জহুরুল ইসলামের (৩৫) বিরুদ্ধে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার খোর্দ্দবাউসা গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার কিস্তির টাকা নিতে এনজিওর কর্মী জহুরুলের বাড়িতে যান। তবে কিস্তি দিতে না পারায় জহুরুল ও জুসি বেগমের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জহুরুল উত্তেজিত হয়ে হাঁসুয়া দিয়ে জুসির গলায় কোপ দেন। এতে গলা কেটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর জহুরুল ইসলাম রক্তমাখা হাঁসুয়া হাতে নিয়ে খোর্দ্দবাউসা স্কুল মোড়ের রফিকুল ইসলামের চায়ের দোকানে যান। সেখানে গিয়ে বলেন, ‘আজ থেকে আমি স্বাধীন, আমার আগে-পিছে কোনো কিছু নেই।’ তখন স্থানীয় বাসিন্দারা তাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে জহুরুল সেখান থেকে পালিয়ে যান।এ বিষয়ে জহুরুল ইসলামের ভাই রুহুল হোসেন বলেন, তাদের সংসারে আর্থিক অনটন ছিল। কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়েছে বলেও শুনেছি। মাঝেমধ্যেই এনজিওর লোক বাড়িতে আসে। তাদের দেড় বছরের ও সাত বছরের দুটি সন্তান রয়েছে। আজ জহুরুল তার স্ত্রীকে এভাবে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করবে, তা ভাবতে পারিনি।থানার পরিদর্শক সুপ্রভাত মণ্ডল বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page