শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান: গড়েয়া চোঙ্গাখাতায় মাদক সম্রাট রাকিব আটক খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, মূল আসামি গ্রেপ্তার কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া খুলনায় একই বাড়িতে ফের গুলিবর্ষণ, দেশীয় অস্ত্র দিয়ে প্রধান ফটকে হামলা মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ! খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন খুলনার পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমানকে সিআইডিতে বদলি, কেএমপিতে আসছেন আসফিকুজ্জামান আকতার

পঞ্চগড়ে স্কুলছাত্রী গণধর্ষণের ও মৃত্যুর ঘটনায় মানববন্ধন, জড়িতদের ফাঁসির দাবি

শাহিনুর রহমান
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সদর উপজেলার ১ নং অমর খানা ইউনিয়নে শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ এবং পরবর্তীতে বিষপানে তার মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর সঙ্গে এমন ঘটনা অত্যন্ত মর্মান্তিক। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান, মৌলভি শিক্ষক আব্দুল সাত্তার, ১ নম্বর অমরখানা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মায়েদ সরকার মুকুট মোঃ নাজমুল হক সাধারণ সম্পাদক ১ নং অমর খানা ইউনিয়ন বিএনপি মোঃ আনিছুর রহমান আনিছ যুগ্ম সাধারণ সম্পাদক ১ নং অমর খানা ইউনিয়ন বিএনপি চেয়ারম্যান নুরুজ্জামান নুরু ১ নং অমর খানা ইউনিয়ন সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
প্রধান শিক্ষক আখতারুজ্জামান বলেন, “আমাদের একজন শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত কষ্টদায়ক। ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
মৌলভি শিক্ষক আব্দুল সাত্তার বলেন, “অপরাধী যে-ই হোক, তার পরিচয় বিবেচনা না করে আইনের মাধ্যমে ফাঁসি নিশ্চিত করতে হবে। শিক্ষার্থী ও নারীদের নিরাপত্তায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
১ নম্বর অমরখানা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মায়েদ সরকার মুকুট বলেন, “ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে। আমরা ন্যায়বিচার চাই।”
চেয়ারম্যান নুরুজ্জামান নুরু বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সমাজের সবার দায়িত্ব। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
ঘটনার বিষয়ে যা জানা গেছে
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত কিশোরী শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১০ সেপ্টেম্বর রাতে তাকে কৌশলে অপহরণ করে একটি বাড়িতে নিয়ে যাওয়ার পর ধর্ষণের অভিযোগ ওঠে। পরে আসামিদের হুমকি ও মানসিক চাপে সে বিষপান করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৪ সেপ্টেম্বর রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় সোহেল (২৫) ও রফিকুল ইসলাম ওরফে বাঘা মন্টু (২৩) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ২ নং হাবিজাবাদ ইউনিয়নে ঝেচুপাড়া গ্রামে।
মানববন্ধন থেকে বক্তারা দ্রুত তদন্ত শেষ করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি শিক্ষার্থী ও নারীদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page