রহমত আরিফ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও শুক্রবার ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় এই ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। এ সময় আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষরা ঐতিহ্যবাহী পোশাক পরে কারাম পূজায় অংশ নেন। পূজার পাশাপাশি চলে গান, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা।
আদিবাসী সম্প্রদায়ের বিশ্বাস, কারাম পূজার মাধ্যমে পরিবার ও সমাজের মঙ্গল, সুখ-সমৃদ্ধি এবং ভালো ফসল কামনা করা হয়। প্রতিবছরের মতো এবারও উৎসবকে ঘিরে পাঁচপীর ডাঙ্গায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
স্থানীয়দের মতে, নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।