শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান: গড়েয়া চোঙ্গাখাতায় মাদক সম্রাট রাকিব আটক খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, মূল আসামি গ্রেপ্তার কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া খুলনায় একই বাড়িতে ফের গুলিবর্ষণ, দেশীয় অস্ত্র দিয়ে প্রধান ফটকে হামলা মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, খুলনাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা গোপালগঞ্জে সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদারকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ! খুলনায় মাদক সংশ্লিষ্ট বিরোধে যুবক রানাকে কুপিয়ে জখম, আতঙ্কে নগরবাসী। আধুনিক প্রযুক্তিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ডিমলায় সপ্তাহের উদ্বোধন খুলনার পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমানকে সিআইডিতে বদলি, কেএমপিতে আসছেন আসফিকুজ্জামান আকতার

দেড় বছর ধরে পুলিশের চোখে ধুলো, শেষমেশ মিলল শাহিনের মরদেহ

মো:ইকরামুল হাসান হৃদয়

বিশেষ প্রতিনিধি মাগুরাঃ

মাগুরার মহম্মদপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন মিয়া (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়রিয়া গ্রামের কানাবিলের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ট্রান্সফরমার চুরির সরঞ্জামও উদ্ধার করা হয়।
নিহত শাহিন মিয়া উপজেলার পলাশবাড়িয়া গ্রামের নিজাম মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়রিয়া গ্রামের কানাবিল মাঠে একটি সেচ পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার ছিল। শুক্রবার রাতের কোনো এক সময় শাহিন ওই ট্রান্সফরমার চুরি করতে সেখানে যান। চুরির উদ্দেশ্যে তিনি বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমারটি খুলে ফেলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটি থেকে নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শনিবার সকালে স্থানীয় কয়েকজন কৃষক ধানক্ষেতে বৈদ্যুতিক খুঁটির নিচে মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি এলাকাবাসীকে জানান। পরে পুলিশকে খবর দেওয়া হলে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। ঘটনাস্থলে ট্রান্সফরমারটি খোলা অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এবং পাশে চুরির বিভিন্ন সরঞ্জামও পড়ে ছিল।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ বলেন, নিহত শাহিন মিয়ার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে। তার নামে আদালতের ওয়ারেন্টও ছিল। এসব মামলায় পুলিশ তাকে প্রায় দেড় বছর ধরে খুঁজছিল। তবে তিনি আত্মগোপনে ছিলেন।
ওসি আরও বলেন, শাহিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয় বাসিন্দা রফিকুল, জসিমসহ কয়েকজন জানান, সকালে কানাবিলের ধানক্ষেতে বৈদ্যুতিক খুঁটির নিচে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page